Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রাবণের তৃতীয় সোমবার কখন করবেন জলাভিষেক, জেনে নিন শুভ সময় ও মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবাদিদেব শিবের উদ্দেশ্যে নিবেদিত শ্রাবণ মাস শেষ হওয়ার পথে। অবাঙালি পঞ্জিকা মতে শ্রাবণের তিনটি এবং বাঙালি পঞ্জিকা মতে শ্রাবণের দুটি সোমবার ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। ৪ অগস্ট বাঙালি মতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং অবাঙালি মতে শেষ সোমবার। ফলে এই সোমবারের গুরুত্ব প্রচুর। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি প্রকৃত ভক্তি সহযোগে শিবলিঙ্গে জলাভিষেক করা যায়, তাহলে মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তাহলে আসুন জেনে নিই ৪ মার্চের সোমবার কখন কী করবেন।

৪ আগস্ট ব্রহ্ম ও ইন্দ্র যোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের মিলন ঘটবে। তাই ভক্তরা দিনের যে কোনও সময় আসন্ন সোমবার শিব পুজো করতে পারেন। তবে ব্রহ্ম মুহূর্তের সময় পুজো করা সর্বোত্তম বলে বিবেচিত হয়। দৃকপঞ্জিকা অনুসারে শ্রাবণের তৃতীয় সোমবার (অবাঙালি মতে শেষ সোমবার) জলাভিষেকের ব্রহ্ম মুহূর্ত ভোর ৪:২০ মিনিট থেকে শুরু হবে, থাকবে ৫:০২ মিনিট পর্যন্ত। এছাড়াও অভিজিত মুহূর্ত দুপুর ২:৪২ মিনিটে শুরু হয়ে দুপুর ৩:৩৬ মিনিটে শেষ হবে। এই দিনে অমৃত কাল বিকেল ৫:৪৭ মিনিট থেকে ৭:৩৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

সোমবার খুব ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে উপবাসের ব্রত করুন। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মূর্তি স্থাপন করুন। তারপরে গঙ্গাজল এবং পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। বেলপত্র, চন্দন, আতপ চাল, ধুতুরা ফুল, ফল এবং মিষ্টি নিবেদন করুন। এছাড়াও একটি ঘি এর প্রদীপ প্রজ্বলন করুন। তারপর শিবচল্লিশা পাঠ করুন।

যদিও বাঙালি মতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়ছে ৪ তারিখ, তবে বহু অবাঙালি পাঠকও রয়েছেন যারা এই প্রতিবেদন পড়বেন। তাঁদের জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার কী কী করবেন তার একটি তালিকা রইল।
শ্রাবণের শেষ সোমবার রুদ্রাভিষেক করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এটি করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং গ্রহের দোষ শান্ত হয়। এছাড়াও এই সোমবার ১০৮ টি বেলপাতা নিয়ে তাতে সাদা চন্দন লাগান এবং শিবলিঙ্গ অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল