লাগে টাকা দেবে গৌরি সেন! জানেন কে এই গৌরি সেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগে টাকা দেবে গৌরি সেন! এই প্রবাদ বাক্যের সঙ্গে পরিচিত নয় এমন বাঙালি হাজার খুঁজলেও পাওয়া যাবে না। সাধারণত টাকার দরকার হলে কিংবা কেউ কাজে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে চলেছে সেটা বোঝাতেই লোকমুখে ঘোরে এই জনপ্রিয় প্রবাদ বাক্যটি। এককথায় বলতে গেলে টাকা নিয়ে মিষ্টি কথায় খোঁটা দিতেই অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই প্রবাদ বাক্য ‘লাগে টাকা দেবে গৌরি সেন!’ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কে এই গৌরি সেন? কি তাঁর ইতিহাস? কেন ই বা তিনি টাকা দেবেন? আদৌ কি বাংলা তথা কলকাতার ইতিহাসে গৌরি সেন বলে কেউ ছিলেন? এই সমস্ত উত্তর খুঁজতে হলে আগে জানতে হবে কলকাতার ইতিহাস। কলকাতার সঙ্গে গৌরি সেনের কি সম্পর্ক সেটার মধ্যেই আসলে লুকিয়ে আছে এই প্রবাদ বাক্যের ইতিহাস।

ইতিহাস বলছে, গৌরী সেন বলে সত্যিই একজন ব্যবসায়ীর বাস ছিল কলকাতায়। পুরো নাম গৌরীকান্ত সেন। সুবর্ণবণিক সম্প্রদায়ের এই সম্ভ্রান্ত ব্যবসায়ী আদতে কলকাতার লোক ছিলেন কিনা তাই নিয়েও রয়েছে মতান্তর। কেউ কেউ বলেন গৌরী সেন আসলে ছিলেন হুগলী, বহরমপুরের বাসিন্দা। তিনি ব্যবসা করতে কলকাতায় এসেছিলেন। ১৭৩২ সাল নাগাদ তিনি কলকাতায় আসেন এবং ব্যবসার পাশাপাশি তিনি কলকাতাতেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। তাঁর ব্যবসার অন্য শরিক ছিলেন বৈষ্ণবচরণ শেঠ। গৌরী সেনের বুদ্ধিতে তাঁদের ব্যবসায় সাংঘাতিক লক্ষ্মীলাভ হয় এবং সেই লভ্যাংশ নাকি গৌরী সেন যে কারও প্রয়োজনে অকাতরে ব্যবহার করতেন। যে কেউ যে কোনওরকম সাহায্য চাইতে এলে কোনও দিন কাউকে ফেরাননি তিনি। জনরব অনুযায়ী, একাধিক লোককে তিনি ঋণমুক্ত করেছিলেন। এর থেকেই গৌরী সেনের নাম লোক মুখে এতটাই ছড়িয়ে পড়ে যে কেউ বিপদে পড়লেই সবার আগে মুখে আসত গৌরী সেনের নাম। আর সেই কারণেই বাংলার প্রবাদের মধ্যে দিয়ে আজও বেঁচে আছেন গৌরী সেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের