আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতকাল বেড়াতে যাচ্ছেন দূরে কোথাও, এইসব জিনিসগুলি সঙ্গে রেখেছেন তো?

নিজস্ব প্রতিনিধি: শীতকাল তো চলেই এল। বেড়াতে যাওয়ার দিন ঘনিয়ে এলো! কোথায় যাবে ভাবছেন? যেখানেই যান না কেন, সঙ্গে এ কটা জিনিস রেখেছেন তো! হ্যাঁ, কোথাও যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে ভ্রমণ প্রস্তুতি। যার উপর নির্ভর করবে আপনার ভ্রমণ কতটা আনন্দময় হবে। প্রথমেই নির্ধারণ গন্তব্যস্থল নির্বাচন করুন। স্বাভাবিকভাবেই শীতকালে ভ্রমণের জন্য উপযোগী জায়গাগুলো বাছুন।

কোথায় যাবেন, কত দিনের জন্য বেড়াতে যাবেন, আপনার বাজেট কত, সাগর, পাহাড়, বন, হাওর, নদী ঠিক কোন জায়গা আপনার বেশি পছন্দ, সঙ্গে কাদের নিয়ে যাবেন, যেখানে যাবেন সেখানের সুযোগ-সুবিধা কেমন, সবটাই ভেবেচিন্তে নিন।

কিভাবে যাবেন

ভ্রমণের জন্য পরিবহন খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাস, লঞ্চ, ট্রেন, প্লেন, প্রাইভেট কার কোনটায় যাবেন- এটা নির্বাচন করুন। 

কোথায় থাকবেন

বেড়াতে গেলে কোথায় থাকবেন তার ওপর আপনার ভ্রমণের অনেক আনন্দ নির্ভর করে। আপনার বাজেট, আপনার ভ্রমণ সঙ্গী কতজন, কেমন পরিবেশে থাকতে চান, নিরাপত্তাব্যবস্থা কেমন- এই বিষয়গুলো ভেবেই কোথায় থাকবেন তার সিদ্ধান্ত নিন।যেখানেই যান না কেন, ভালো মতো খোঁজখবর নিয়ে যাওয়া উচিত। 

খোঁজখবর

যেহেতু ঘুরতে গেলে হাতে বেশি সময় থাকে না, তাই যেখানে যাবেন ঠিক করেছেন, সেখানে দেখার কী কী আছে, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কবে-কখন কী করবেন, তা আগেই খোঁজখবর নিয়ে একটি তালিকা করে ফেলুন। পাশাপাশি সেখানকার জরুরি ফোন নম্বর এবং লোকেশন সবকিছু আগেভাগে সংগ্রহ করে রাখুন। যেমন- নিকটস্থ থানা (পুলিশ), টুরিস্ট পুলিশের হেল্পডেস্ক নম্বর, হাসপাতাল, স্বাস্থ্যসেবাকেন্দ্র, আবাসিক হোটেল, ব্যাংক ইত্যাদি। 

ব্যাগ প্যাকিং

সঙ্গে কী কী নেবেন তার লিস্ট বানান। যেমন পাহাড়ে বেড়াতে গেলে অবশ্যই ব্যাগের ওজন কম রাখুন। দেখেশুনে দরকারি জিনিস নেওয়াই উত্তম। সেক্ষেত্রে একটি কিংবা দুটি জামা নিন। টুথপেস্ট, ব্রাশ, গামছা বা তোয়ালে, ক্যাপ, জুতা, বেল্ট এগুলো রাখুন

ভ্রমণের পোশাক

শীতকালে গাঢ় রঙের মোটা তাপনিরোধক কাপড়ের তৈরি জামা পরিধান করুন। তবে খেয়াল রাখবেন শীতের কাপড়ের ওজন যত সম্ভব যেন কম হয়। মাফলার, মোজা, গ্লাভস, হুডসহ কাপড় নিতে ভুলবেন না।

দরকারি ডিভাইস

বেড়াতে যাওয়ার আগে প্রয়োজনীয় ডিভাইসগুলি ঢোকাতে ভুলবেন না। মোবাইল ফোন, ফোনের চার্জার নিতে ভুলবেন না। আপনার বেড়ানোর সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করবেন একটা ভালো ক্যামেরা সঙ্গে নিতে। 

ওষুধ-পথ্য

শীতে সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা হাঁপানি, নাকের প্রদাহ, চোখ ওঠা, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া প্রভৃতি রোগ হয়ে থাকে। সম্ভব হলে প্রয়োজনমতো সঙ্গে ওষুধ রাখুন। জ্বর, পেট খারাপ, অ্যাসিডিটি, বমি, মাথা ধরার ওষুধ নিয়ে নিন। আরও নিন ব্যান্ড এইড, অ্যান্টিসেপটিক, পরিমাণ মতো তুলা ও গজ। এগুলো সঙ্গে থাকলে অনেক বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া সম্ভব। 

টাকা-পয়সা

সবশেষে টাকা, ভ্রমণে কত টাকা খরচ করবেন, সে ব্যাপারটি আগে থেকেই হিসাব করে ঠিক করে নিন। তারপর বাজেট অনুসারে খরচ করুন। তবে ধারণাকৃত অঙ্ক থেকে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি টাকা প্রস্তুতি থাকা উচিত। 

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ