ক্যালশিয়ামের ঘাটতি পূরণে মহিলারা সকালে খেতে পারেন এই তিন ‘এনার্জি ড্রিঙ্কস’

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের ৪০ বছর পার হলেই শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দেখা দেয়। সারা রাত ঘুমিয়েও ঘুম থেকে ওঠার পরেও শরীর জুড়ে ক্লান্তি থকে। আলস্য কাটে না পর্যাপ্ত বিশ্রাম সত্বেও। চিকিৎসার ভাষায় এর নাম ‘ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম’ (সিএফএস)। ভালো খাবার খেলেও শরীর ক্রমশ মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে। সারাদিন মানসিক ও শারীরিক ক্লান্তির সঙ্গে ঘুমঘুম ভাব দেখা দেয়। হাঁটাচলা করার সময়ে দেখা দেয় সমস্য। তাই চিকিৎসকরা বলছেন এই সমস্যা একটি কারণে নয় বেশ কয়েকটি রোগের উপসর্গের সমষ্টি। তাই এই সমস্যা সমাধানে খেতে পারেন এই তিন ‘এনার্জি স্মুদি’  যা বাড়িতে তৈরি করা যায়। এটি অতিরিক্ত ক্লান্তি কাটাতে পারে। এমনকি খুব তাড়াতাড়ি শরীরে ফেরায়। সকালে এই পানীয়ে চুমুক দিলে উপকার পাবেন। কি কি সেগুলি জেনে নিন… 

ওট্‌স-আমন্ড এনার্জি স্মুদি

২ চামচের মতো ওট্‌স, ৫-৬টি কাঠবাদাম ভিজিয়ে রাখুন। সকালে ওট্‌স ও বাদাম ভাল করে পেস্ট করে  তার সঙ্গে মেশান এক গ্লাস দুধ বা সয়মিল্ক। তারপর তাতে  ২-৩টি খেজুর মিশিয়ে আবারও ভালভাবে পেস্ট করে নিন।  উপরে সামান্য এলাচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। রোজ সকালে এটি খেলে উপকার মিলবে।  

কাঠবাদাম-ডুমুরের স্মুদি

৫-৬টি কাঠবাদাম রাতে ভিজিয়ে রাখুন। তাতে ১টি শুকনো ডুমুর, ১ কাপ দুধ বা কাঠবাদামের দুধ, ১ চামচ চিয়া শিড, আধ চামচ দারচিনি ও ১ চামচ মধু নিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে পিষে  মিহি মিশ্রণ তৈরি করে নিন। সেটি ফ্রিজে ঘণ্টা দুয়েক রেখে দিন। এই স্মুদি  রোজ সকালে খেলে শরীরে ক্যালশিয়ামের অভাব পূরণ হবে এবং পেশির জোর বাড়বে। 

পালং-কলার স্মুদি

একটি মিক্সিতে এক কাপ পালং শাক, একটি পাকা কলা, অর্ধেক অ্যাভোকাডো অথবা পেয়ারা, এক কাপ কুচনো আনারস, কাঠবাদামের দুধ অথবা সয়মিল্ক নিয়ে মিক্সারে পিষে নিয়ে মিহি মিশ্রণ তৈরি করতে হবে। চিনির বদলে এতে খেজুর মেশাতে পারেন।   বিটনুন ছড়িয়ে, পুদিনা পাতা পাতা ও লেবুর রস মিশিয়ে   রোজ সকালে খেলে ওজন কমবে, ক্যালশিয়াম ও পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে, মাথার যন্ত্রণাও সেরে যাবে।  

  

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল