৩ হাজার টাকায় ঘুরে আসতে পারেন বেলুন ইকো ভিলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘুরতে যেতে ভালবাসে না এমন মানুষ দেখতে পাওয়া দুষ্কর। হাতে কয়েকদিন সময় থাকলেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়া যায়। বাঙালিরা তো ঘুরতে যেতে পারলে মন হয়ে যায় উড়ু উড়ু। একেই পায়ের তলায় সর্ষে। হাতের কাছে তেমন ঘোরার জায়গা ও কিছু টাকা থাকলেই বাঙালিরা বেড়িয়ে যায় ভ্রমণের আস্বাদন নিতে। টানা কাজের পর কয়েকদিনের ছুটি কাটাতে রাজ্যের মধ্যেই বহু জায়গা রয়েছে। হাতে দু তিন দিন সময় থাকলেই কাছে পিঠে ঘুরে আসা যায়। কাজের চাপ থেকে কিছুটা মুক্তির হওয়া পেতে ঘুরে আসতে পারেন কাটোয়ার জলবাড়িতে। খুব বেশি দূরে না গিয়ে সবুজের মাঝে তিন দিন কাটিয়ে আসতে পারেন।

কলকাতা থেক খুব বেশি দূরে নয়, বর্ধমানে রয়েছে একাধিক ঘোরার জায়গা। আপনার হাতে ৩দিন সময় থাকলে এই বেলুন ইকো ভিলেজে কাটিয়ে আসতে পারেন পরিবারকে নিয়ে। বন্ধুরা মিলেও ঘুরে আসতে পারেন। বেলুন ইকো ভিলেজ কাটোয়া জলবাড়ি নামেই পরিচিত। প্রায় ৩০ বিঘা জমির উপর গড়ে উঠেছে সবুজে ঘেরা এই ইকো ভিলেজটি। কী কী রয়েছে এই ইকো ভিলেজে? তিনটে কৃত্রিম জলাশয় দিয়ে ঘেরা এই অঞ্চল। রয়েছে প্রচুর পরিমাণে ফুল ও ফলের গাছ। জঙ্গলে ঘেরা হওয়ার কারণে শিয়াল, বন বিড়াল, মেছো বেড়াল, বা বিভিন্ন ধরনের সরীসৃপ এখানে দেখা যায়। এই ভিলেজের পাশ দিয়ে বয়ে গিয়েছে শিবাই নদী।

নিজের গাড়ি থাকলে ভাল, নাহলে গাড়ি ভাড়া করেই পৌঁছে যান বেসুন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে মেমারি-কাটোয়া রাজ্য সড়ক ধরে বেলুন পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছে যাবেন বেলুন। গাড়ি না থাকলে ট্রেনে করে কাটোয়া স্টেশনে আসতে পারবেন। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে পৌঁছে যাবেন কাটোয়া জলবাড়ি। মাথাপিছু ৩ হাজার টাকা খরচ করে ৩দিন কাটিয়ে আসতে পারবেন। ইট-কাঠ-পাথরের জঙ্গল থেকে বেড়িয়ে সবুজের মাঝে কাটিয়ে আসতে পারবেন। সবুজে ঘেরা জঙ্গল মনও সুস্থ করে দেবে।

পাশাপাশি ঘুরে আসতে পারবেন গঙ্গাটিকুরি জমিদার বাড়ি, বাহুলক্ষী সতীপীঠ, অট্টগাস মন্দির ইত্যাদি। এ ছাড়া সময় কাটাতে পারেন নয়াচরে। এখানেই শিবাই নদী গঙ্গায় মিশেছে।

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল