এই চারজনের সঙ্গে কখনও শত্রুতা করা উচিত নয়, জীবন হয়ে ওঠে নরক সমান

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে সবাইকে খুশি করে চলা যায় না। জীবনে চলার পথে দৈনন্দিন কথাবার্তা এবং আচরণে অনেক সময় একের অপরের সঙ্গে মত বিরোধ দেখা দেয়। এই মতবিরোধের ফলে ধীরে ধীরে সম্পর্ক বন্ধুত্ব থেকে গভীর শত্রুতায় পরিণত হতে পারে। কিন্তু আচার্য চাণক্য বহু বছর আগে সতর্ক করে দিয়েছিলেন যে নির্দিষ্ট কিছু ধরনের মানুষের সঙ্গে কখনওই শত্রুতা করা উচিত নয়। চাণক্যের মতে এটি করলে জীবনের শান্তি ও সুখ নষ্ট হতে পারে। আসুন জেনে নিই কার সঙ্গে কখনওই শত্রুতা করা উচিত নয়।

প্রতিবেশী

প্রতিবেশীরা আমাদের সুখ দুঃখের সঙ্গী। তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ছোটখাটো বিষয়ও বড় সমস্যা তৈরি করতে পারে। ভাল প্রতিবেশীর সঙ্গ জীবনকে সহজ করে তোলে।

ঘনিষ্ঠ বন্ধু বান্ধব

আমাদের ঘনিষ্ঠ বন্ধুরা আমাদের অভ্যাস, দুর্বলতা এবং গোপনীয়তা সম্পর্কে জানে। যদি তারা শত্রু হয়ে যায় তাহলে এটি সবচেয়ে বড় সংকটে পরিণত হতে পারে। অতএব বন্ধুত্বের মধ্যে বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবারের সদস্যরা

পরিবারে অল্প বিস্তর মতবিরোধ থাকবেই, তাই বলে পরিবার বা আত্মীয়-স্বজননের সঙ্গে শত্রুতা তৈরি হলে জীবনে চাপ ও দুঃখ অনুভূত হয়। কঠিন সময় পরিবারই সবচেয়ে বড় সহায়। তাই আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের পরিবারকে ঘৃণা করে, তার জীবন নরকের মত হয়ে ওঠে।

সহকর্মী

শুধুমাত্র দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যাওয়া সম্ভব। তাই কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতি শত্রুতা পূর্ণ আচরণ করা উচিত নয়। কর্মক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’