পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর কিছুদিনের অপেক্ষা। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর ছুটি মানেই পরিবার বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা। প্রতি বছর দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় জমালেও এবার চাইলে একটু অন্যরকম ভাবতে পারেন। খুব বেশি খরচ নয়, মাত্র ৫০ হাজার টাকার মধ্যেই ঘুরে আসা সম্ভব একাধিক জনপ্রিয় বিদেশি গন্তব্যে। আগে থেকেই বিমান টিকিট ও হোটেল বুক করলে বাজেটের মধ্যেই উপভোগ করা যাবে বিদেশ সফর। রইল পুজোর ছুটিতে ঘুরে আসার জন্য ৬টি জনপ্রিয় দেশের খোঁজ। 

শ্রীলঙ্কা

ভারতের একেবারে কাছের এই দ্বীপরাষ্ট্র প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কলকাতা থেকে কলম্বো পর্যন্ত সরাসরি বা সংযোগকারী বিমানে পৌঁছানো যায়। ক্যান্ডি, নুয়ারা এলিয়া, বেল্টোটা ও গলে ঘুরে দেখতে পারেন। ৪-৫ দিনের সফরে বিমানভাড়া, হোটেল ও খাবার মিলিয়ে জনপ্রতি আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ হতে পারে।

থাইল্যান্ড

কম বাজেটে বিদেশ ভ্রমণের তালিকায় প্রথম সারিতেই থাকে থাইল্যান্ড। কলকাতা থেকে ব্যাঙ্কক পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা রয়েছে। ব্যাঙ্কক, পাতায়া এবং ফুকেট পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। ৪-৫ দিনের সফরে বিমান, হোটেল, স্থানীয় যাতায়াত ও খাবার মিলিয়ে জনপ্রতি প্রায় ৩৫ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে ঘোরা সম্ভব।

সিঙ্গাপুর

পরিচ্ছন্ন শহর, আধুনিক স্থাপত্য এবং নানা পর্যটন আকর্ষণের জন্য সিঙ্গাপুর ভারতীয় পর্যটকদের অন্যতম পছন্দ। কলকাতা থেকে বিমানে পৌঁছানো যায়। মেরিনা বে স্যান্ডস, গার্ডেনস বাই দ্য বে, ইউনিভার্সাল স্টুডিওস ও সেন্টোসা দ্বীপ ঘুরে দেখতে পারেন। আগে থেকে বুকিং করলে ৪ দিনের সফরে জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকার মধ্যে ভ্রমণ করা সম্ভব।

 মালয়েশিয়া

কুয়ালালামপুর, জেন্টিং হাইল্যান্ডস, বাতু কেভস ও ল্যাংকাভি পর্যটকদের অন্যতম আকর্ষণ। কলকাতা থেকে সরাসরি বা সংযোগকারী বিমানে যাওয়া যায়। ৪-৫ দিনের সফরে বিমানভাড়া, হোটেল ও অন্যান্য খরচ মিলিয়ে জনপ্রতি প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লাগতে পারে।

ভিয়েতনাম

গত কয়েক বছরে ভারতীয় পর্যটকদের কাছে ভিয়েতনামের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। কলকাতা থেকে সংযোগকারী বিমানে হ্যানয় বা হো চি মিন সিটিতে পৌঁছানো যায়। হা লং বে, দা নাং ও হোই আন ভ্রমণকারীদের বিশেষ আকর্ষণ। ৫ দিনের সফরে জনপ্রতি প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যেই ঘোরা সম্ভব।

নেপাল

পাসপোর্ট থাকলেই সহজেই ঘুরে আসা যায় ভারতের প্রতিবেশী দেশ নেপালে। কলকাতা থেকে কাঠমান্ডুতে সরাসরি বিমান রয়েছে। চাইলে ট্রেন ও সড়কপথেও যাওয়া যায়। কাঠমান্ডু, পোখরা, নাগরকোট ও পশুপতিনাথ মন্দির ভ্রমণের অন্যতম আকর্ষণ। ৪-৫ দিনের সফরে জনপ্রতি ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যেই সম্পূর্ণ ট্রিপ শেষ করা সম্ভব।

তবে মনে রাখতে হবে, দুর্গপজোর সময় পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে। তাই বিমান টিকিট ও হোটেল যত আগে বুক করা যাবে, খরচ তত কম হবে। সঠিক পরিকল্পনা ও বাজেট মেনে চললে এ বছরের পুজোয় দেশ নয়, বিদেশেই কাটতে পারে আপনার উৎসবের ছুটি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের