রোজ সূর্যদেবের নামজপ করলে কি হয় জানা আছে কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : সূর্যকে বলা হয় পৃথিবীর প্রাণশক্তি। সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের সঞ্চার হত না। মনে করা হয় দেবতাদের মধ্যে অন্যতম শক্তিশালী দেবতা হল সূর্যদেব। সূর্যদেবের আশির্বাদ যার উপরে থাকে তাঁর জীবনে সুখের অভাব হয় না। সূর্যদেবের অধিদেবতা অগ্নি, প্রত্যাধিদেবতা ভগবান শিব। মানব জীবনে সূর্যের (রবির) শুভ প্রভাব যেমন উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনই অশুভ প্রভাবে জীবন হতে পারে ছারখার। রবিবার হল সূর্যদেবের অত্যন্ত প্রিয় দিন। এই দিনে ভক্তিভরে সূর্যদেবের আরাধনা করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে মনে করা হয়।

কথিত আছে, ভগবান সূর্য অত্যন্ত শক্তিশালী, তাই তাঁর পুত্র ন্যায়ের দেবতা শনিকেও আক্রমণ করে পুড়িয়ে দিয়েছিলেন। এর পর শনি তিল দিয়ে সূর্য দেবতার আরাধনা করলে পুত্রের ওপর পিতার প্রকোপ শেষ হয়।

সূর্য দেবতার হাত উজ্জ্বল বর্ণের। মাথায় তাঁর উজ্জ্বল মুকুট।সাতটি ঘোড়া চালিত রথে তার অবস্থান।কথিত আছে, সূর্য দেবের রথ কখনো থামে না। সূর্য দেবতা ঋক বেদের বিখ্যাত দেবতা। তার সারথির নাম হল অরুণ। জানেন কী সূর্যদেবের ১২ টি নাম আছে। প্রতিদিন এই নাম জপ করলে কি উপকার হয় জানেন ? সূর্য দেবতার ১২টি নাম জপ করলে খুব সহজেই প্রসন্ন করা যায়। ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন তিনি।

১২ নাম :  ওম সূর্য নমহা। ওম মিত্রায় নমহা। ওম রাবায়ে নমহা। ওম ভানভে নমহা। ওম খগাই নমহা। ওম পুষনে নমহা। ওম হিরণ্যগর্ভায় নমঃ ওম মারিচে নমহা। ওম আদিত্য নমহা। ওম সাবিত্রে নমহা। ওম আরকে নমহা। ওম ভাস্করায় নমহা।

আরও পড়ুন : সূর্যদেবের প্রিয় দিনে জেনে নিন আশীর্বাদ পেতে কী করবেন ?

উপকারিতা : ১) সুখ ও সমৃদ্ধি লাভের জন্য সূর্য দেবতার নাম জপ করলে শুভ ফল পাওয়া যায়। ২) পুত্রের ওপর পিতার প্রকোপ থাকলে তিল দিয়ে সূর্য দেবতার আরাধনা করলে সম্পর্ক ভাল হয়। ৩) সুস্বাস্থ্য লাভ করা যায়। ৪) রোজ সূর্যমন্ত্র জপ করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে