বাংলাদেশে বিয়ে বাড়িতে দই নিয়ে তুলকালাম, আহত ১৫

অভিযোগ পেয়েই পুলিশ কনের বাবা-সহ দুজনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু পাতে দই পড়তেই ঘটল বিপত্তি। দই কেন টক তা নিয়েই শুরু হয়ে গেল খাবার পরিবেশনকারীদের সঙ্গে কনে আর বর পক্ষের মধ্যে বচসা। সেই বচসা গড়াল হাতাহাতিতে। ফ্রি স্টাইলে চলল কিল-চড় ও ঘুসি। আর তাতেই আহত হলেন ১৫ জন। বেশ কয়েকজনকে হাসপাতালেও ছুটতে হয়েছিল। অভিযোগ পেয়েই পুলিশ কনের বাবা-সহ দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় বিয়ে-সহ মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। খাওয়াদাওয়ার সময়েই টক দই নিয়ে আপত্তি তোলে কনে বাড়ির লোকজন। খাবার পরিবেশনের দায়িত্বে থাকা রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। ওই বচসায় জড়িয়ে পড়েন বর পক্ষের লোকজনও। ঝামেলার খবর পেয়ে ছুটে আসেন রেস্তোরাঁর কর্ণধার। কিন্তু আচমকাই রেস্তোরাঁর কর্মীদের ওপরে চড়াও হন বর ও কনের বাড়ির সদস্যরা। দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।

 খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। বিবদমান দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেস্তোরাঁ মালিকের অভিযোগের ভিত্তিতে কনের বাবা ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করেছে। রেস্তোরাঁর মালিক রাকিবুজ্জামান রাকিবের দাবি, শুধুমাত্র এক পাত্র দই খারাপ ছিল। ওই দই বদলে দেওয়ার কথা বললেও কনে পক্ষের লোকজন শোনেননি। কর্মচারিদের ওপরে চড়াও হন।

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট