‘বন্দেমাতরম’র ১৫০ বছর পূর্তি, স্মারক মুদ্রা প্রকাশ প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫০ বছর পূর্তি হল বন্দেমাতরম গানের। ভারতের ‘ন্যাশনাল সং’ এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী স্মরণসভার উদ্বোধন করেছেন। তিনি ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন। এই কর্মসূচির মাধ্যমে চলতি বছরের ৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী স্মরণসভার আনুষ্ঠানিক সূচনা করল।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি X হ্যান্ডেলের এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “আগামীকাল ৭ নভেম্বর প্রতিটি ভারতীয়ের জন্য একটি স্মরণীয় দিন। আমরা বন্দে মাতরমের ১৫০তম গৌরবময় বছর উদযাপন করছি। এই একটি আহ্বান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, আমাদের দেশপ্রেমের এক অমর চেতনাকে প্রজ্বলিত করেছে।”

গত মাসে, প্রধানমন্ত্রী জনগণের কাছে ‘বন্দে মাতরম’-এর ১৫০ তম বার্ষিকী উদযাপনের জন্য দৃষ্টিভঙ্গী শেয়ার করার আহ্বান জানিয়েছিলেন। ১৮৭৫ সালের ৭ নভেম্বর অক্ষয় নবমী উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লিখেছিলেন। গানটি প্রথম সাহিত্য পত্রিকা “বঙ্গদর্শন”-এ প্রকাশিত ‘আনন্দমঠ’- উপন্যাসের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। এই গানটি স্বাধীনতা আন্দোলনের সময় একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রত্যেক বিপ্লবীর কাছে মন্ত্র হয়ে উঠেছিল বন্দেমাতরম গান। ১৯০৯ সালে ঋষি অরবিন্দ (অরবিন্দ ঘোষ নামে তখন পরিচিত) Mother, I bow to thee! শিরোনামে বন্দে মাতরম্ গানটির ইংরেজি অনুবাদ করেন। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি, ভারতের গণপরিষদ এটিকে জাতীয় গান হিসেবে গ্রহণ করে। ভারতের প্রথম রাষ্ট্রপতি, রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন যে এটিকে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর মতোই সম্মান প্রদর্শন করা হবে।

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর