জেলে বন্দি থেকেই রাজ্যসভার সাংসদ হলেন আপের সঞ্জয় সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। আপাতত জেলই হল তাঁর অস্থায়ী ঠিকানা। ওই ঠিকানায় থেকেই ফের দ্বিতীয়বার রাজ্যসভার সাংসদ হলেন আম আদমি পার্টির (আপ) সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ। শুক্রবার বিনা ভোটেই তাঁকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়। সঞ্জয় সিংহের সঙ্গেই আপের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ও এনডি গুপ্তা।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত বছরের  অক্টোবর মাসে আপের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার দলনেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে আপাতত তিহাড় জেলে রয়েছেন তিনি। আগামী ২৭ জানুয়ারি তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে জেলবন্দি হলেও দলের সাধারণ সম্পাদকের উপরে আস্থা দেখিয়ে ফের একবার সঞ্জয় সিংহকে রাজ্যসভায় ফের পাঠানোর সিদ্ধান্ত নেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার জন্য জেলের ভিতরে বসে যাতে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করতে পারেন তার জন্য দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিংহ। তাঁর সেই আর্জি মঞ্জুরও করেছিলেন বিচারক এম কে নাগপাল। তার পরেই তিহাড় জেলে বসেই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলেন আপের সাধারণ সম্পাদক। শুক্রবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই রাজ্যসভায় আপের হয়ে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং আধিকারিক আশিস কুন্দ্রা।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত