মীনাক্ষী মন্দির থেকে শুরু করে ভ্যাটিকান সিটি, চলতি বছর জমজমাট তিস্তাপাড়ের পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হাতে গোনা বাকি আর কয়েকদিন। তারপরেই হবে মহামায়ার মর্ত্যে আগমন। জলপাইগুড়িতে এখন তাই সাজো সাজো রব। শহর কলকাতার মতো মফঃস্বলও এখন মেতেছে থিমের বন্দনায়। জলপাইগুড়ির দেশবন্ধুপাড়ার দুর্গামণ্ডপ এবার আবাসস্থল হবে ৩৩ কোটি দেবতার! এখানকার পুজো মণ্ডপ সেজে উঠেছে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে। সকল দেব দেবীর ঠাঁই এখন দেশবন্ধুপাড়ার দুর্গামণ্ডপে। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন নবদ্বীপ ও পান্ডুয়ার শিল্পীরা। পুজো আসতে আর দিন পনেরো মতো বাকি, ফলে নাওয়া খাওয়ার সময় নেই তাঁদের। রাতদিন চলছে কাজ। ফাইবার দিয়ে গড়া হচ্ছে দেবদেবীর মূর্তি।

জলপাইগুড়ি এবার সাজছে ভিন্ন ভাবে। এই জেলার পাতকাটা কলোনিতে হতে চলেছে দুটি বিগ বাজেটের পুজো। দুটিই আবার থিম বিশিষ্ট। একটির থিম ভ্যাটিকান সিটি, অন্যটিতে পঞ্জাবের স্বর্ণমন্দির। ভারত সর্বধর্মের দেশ। ফলে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলেরই এদেশে সমান অধিকার। সেই সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা যেন থিমের মাধ্যমেই দিতে চেয়েছে পাতকাটা কলোনি। সব মিলিয়ে তিস্তাপাড়ের শহরে জেগে উঠছে থিমের পুজো।

জলপাইগুড়ির দেশবন্ধুপাড়ায় মীনাক্ষী মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে দিশারী ক্লাব। ৬২ বছরে এটাই তাদের চমক। ক্লাব কর্তৃপক্ষ বলছেন মানুষের কথা ভেবেই এমন থিম। আসলে বহু মানুষ রয়েছেন যারা মাদুরাইয়ে গিয়ে মীনাক্ষী মন্দির দেখতে পারেন না। তাদের জন্যই শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলছে এই পুজো মণ্ডপ। জলপাইগুড়িতে বসেই হবে মাদুরাই মীনাক্ষী মন্দির দর্শন। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা। নবদ্বীপের শিল্পীরাই প্রতিমা গড়ছেন। অন্তত দেড় হাজার দেবদেবীর মূর্তি থাকছে এই মণ্ডপে। তাঁরাই ৩৩ কোটি দেবদেবীর প্রতীক।

জলপাইগুড়ির পাতকাটা কলোনির অগ্রণী সঙ্ঘ এবার তৈরি করছে ভ্যাটিকান সিটির আদলে দুর্গামণ্ডপ। পায়ে পায়ে বৃদ্ধ তারাও, এবার অগ্রণী সংঘের ৬৮ পূরণ। মণ্ডপের উচ্চতা রাখা হয়েছে ৬৫ ফুট। তাতে সুনিপুণ হাতে করা বাঁশের কারুকার্য। মণ্ডপ সাজানোর ভার নিয়েছেন কোচবিহারের শিল্পীরা। এখানে মা ডাকের সাজে সেজে ওঠেন। তাই শিলিগুড়ি থেকে আসছে ডাকের সাজের প্রতিমা। এই মণ্ডপের উদ্বোধন হবে চতুর্থীতে। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের পুজো পরিবেশ বান্ধব পুজো। তাঁদের বিশ্বাস সকলে ভিড় জমাবেন জলপাইগুড়ির বুকে পরিবেশ বান্ধব ভ্যাটিকান সিটি দেখতে।

অগ্রণী সঙ্ঘের মণ্ডপ সামান্য দূরেই (মাত্র ১৫০ মিটার) হচ্ছে পাতকাটা কলোনি কালচারাল ক্লাবের পুজো। এরাও ৬৮ বর্ষীয়। পাতকাটা কলোনি কালচারাল ক্লাবের পুজোর এবারের থিম পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির। প্রায় ৬৫ ফুট মণ্ডপ তৈরি হচ্ছে এখানে। গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে প্লাই ও ফাইবার দিয়ে। স্বর্ণমন্দির, তাই সারা মণ্ডপেই থাকবে সোনালি বর্ণের। একই পাড়ায় দুই বড় পুজো, ফলে সবাই সবাইকে টেক্কা দিতে চাইছে। অবস্থা যেন ‘বিনা  যুদ্ধে নাহি দিবো সূচাগ্র মেদিনী…’। তবে হ্যাঁ, ভিড় যে রেকর্ড হবে তা স্বীকার করে নিয়েছেন দিশারী ক্লাব, পাতকাটা অগ্রণী সঙ্ঘ এবং পাতকাটা কলোনি কালচারাল- এই তিন ক্লাবের সদস্যরাই।

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮