ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত ৫১ হাজার ২০০ বছরের পুরনো চিত্রকর্ম

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি গুহায় আনুমানিক ৫১ হাজার ২০০ বছরের পুরোনো একটি চিত্রকর্ম পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছে, এটি বিশ্বের প্রাচীনতম চিত্রকর্ম। পূর্ব ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের লেয়াং কারাম্পুয়াং গুহায় পাওয়া গেছে এই রহস্যময়ী নিদর্শনটি। গ্রিফিথ ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির গবেষকরা জানিয়েছেন, এটি আগের শিল্পকর্মটির চেয়ে ৬ হাজারের বেশি বছরের পুরোনো।

আগেকার ঐতিহাসিক চিত্রকর্মটিতেও বাস্তব আকৃতির একটি বন্য শূকর দেখা গিয়েছিল। অনুমান করা হয়েছিল, অন্তত ৪৫ হাজার ৫০০ বছর আগে লিয়াং টেডংগে নামক একটি গুহায় আঁকা হয়েছিল এই চিত্রকর্ম। তবে সম্প্রতি পাওয়া এই চিত্রক্রমটিতে পাথরের উপর লাল রঙের বড় আকারের একটি শূকর জাতীয় প্রাণী। যদিও চিত্রকর্মটি পুরোপুরি পরিস্কার নেই। এটি আবছা হয়ে গিয়েছে। এতে দেখানো হয়েছে, তিন ব্যক্তি একটি বড় শূকরকে ঘিরে রয়েছে। অনুমান করা যায়, হয়তো ঘিরে শিকার ধরার কৌশল বোঝানো হয়েছে।

তবে এই নিয়ে গ্রিফিথ ইউনিভার্সিটির পুরাতত্ত্ববিদ অ্যাডাম ব্রুম জানিয়েছেন, এই চিত্রকর্মে কী বোঝানো হয়েছে তা নিশ্চিতভাবে জানেন না। আবার, অধ্যাপক অবার্টের অনুমান, প্রায় ৬৫ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছানোর আগে দক্ষিণ–পূর্ব এশিয়া থেকে কিছু মানুষ যাত্রা শুরু করেছিলেন। প্রথম দলের তাঁদেরই মধ্যে কেউ এই চিত্রকর্ম এঁকেছে হতে পারে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের নৃতত্ত্ববিদ ক্রিস স্ট্রিঞ্জার জানিয়েছেন, ইন্দোনেশিয়ার গুহায় আবিষ্কৃত চিত্রের বয়স নিয়ে আগ্রহ তো রয়েছে কেননা, এটি ইউরোপসহ অন্যান্য স্থানে পাওয়া চিত্রকর্মের চেয়ে অনেক বেশি পুরোনো।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের