৭১ হাজার টাকার স্কুটির জন্য ১৫ লক্ষ টাকার নম্বর প্লেট

স্কুটি কিনেছেন চণ্ডীগড়ের বাসিন্দা ব্রিজ মোহন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বাংলায় একটি প্রবাদ আছে, বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। একটি প্রতিবেদন মনে করায় সেই প্রবাদের কথা। প্রতিবেদন একটি স্কুটির নম্বর প্লেটকে কেন্দ্র করে। কিন্তু কেন এত কথা?  

আসলে এই নম্বর প্লেটটি ভিআইপি নম্বর প্লেট। খুব সহজে পাওয়া যায় না। বিশেষ এই নম্বর প্লেটের জন্য দিতে হয় মোটা টাকা। কত টাকা দিতে হয়েছে, সেটাও জানিয়ে দেওয়া দরকার। দিতে হয়েছে ১৫ লক্ষ টাকা। 

৭১ হাজার টাকা দিয়ে স্কুটি কিনেছেন চণ্ডীগড়ের বাসিন্দা ব্রিজ মোহন। তাঁর একটি বিজ্ঞাপন সংস্থা রয়েছে। যাওয়া-আসার জন্য তিনি সম্প্রতি স্কুটি কেনার সিদ্ধান্ত নেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর কিছুদিন আগে জানান, রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ এক উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই উদ্যোগ হল, গাড়ির মালিক, (দুই চাকার গাড়ির মালিক হতে পারে, আবার চার চাকারও)  তাদের পছন্দসই সংখ্যা গাড়ির নম্বর প্লেটে লাগাতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি যেমন ব্রিজ মোহন, খুশি রাজ্যের অন্যান্য বাসিন্দাও। কারণ নিজের পছন্দ মতো নম্বর প্লেট পাওয়া মোটেই সহজ নয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ব্রিজ মোহন চেয়েছিলেন ০০০১ সংখ্যা। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। তার জন্য তাঁকে দিতে হবে ১৫ লক্ষ টাকা। নিজের পছন্দসই নম্বর পাওয়া বেশ খুশি তিনি। খুশি তাঁর পরিবারে বাকি সদস্যরাও।   এবার স্কুটি চালিয়ে অফিস যাওয়া এবং অফিস থেকে ফেরা।

আরও পড়ুন কিনেছিলেন ম্যাকডোনাল্ডের ভেজ বার্গার, কামড় দিতেই বেরিয়ে…

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা