পাঁচতারা হোটেলে চার মাস থেকে বিল না মিটিয়ে ‘পাখি ফুডু়ৎ’

মাথায় হাত হোটেল কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির একটি হোটেলে ওঠার সময় তিনি নিজেকে সৌদি রাজপরিবারের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন, তিনি আবু ধাবির শেখ ফালাহ বিন জায়েদ আল নাহায়নের ঘনিষ্ঠ কর্মী। ভারতে এসেছেন সরকারি কাজে। এমন লোকের নাম বলায় হোটেল কর্মীদের সাহস হয়নি তাঁর পরিচয়পত্র খতিয়ে দেখার। 

ওই মাননীয় অতিথি দিল্লির হোটেলে ছিলেন চার মাস। ভাল-মন্দ খাওয়া, থাকার বিল হয়েছিল ২৩ লক্ষ টাকা। সেই টাকা না মিটিয়ে তিনি কেটে পড়েছেন। ঘটনায় হোটেলে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।  নিজে তো সটকেছেন। সঙ্গে হাতিয়েছেন মূল্যবান সামগ্রী। হোটেলের তরফ থেকে দিল্লি পুলিশে অভিযোগ রুজু করা হয়েছে। পুলিশ সেই সম্ভ্রান্ত অতিথির খোঁজ শুরু করেছে।  

হোটেলের তরফ থেকে দিল্লি পুলিশে দায়ের করা অভিযোগ অনুসারে, পলাতক ব্যক্তির নাম মহম্মদ শরিফ। গত অগাস্টে দিল্লির বিখ্যাত লীলা প্যালেস হোটেলে ওঠেন। নিজেকে পরিচয় দিয়েছিলেন সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ কর্মী। হোটেলের ৪২৭ নম্বর ঘরটি তাকে দেওয়া হয়। গত ২০ নভেম্বর সকালে হোটেলের সাফাই কর্মীরা গিয়ে দেখেন ঘরের দরজা সামান্য খোলা। দরজায় টোকা মারার পর ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় তারা দরজা খুলে ভিতরে ঢোকেন। দেখেন ‘পাখি ফুড়ুৎ’। 

জানা গিয়েছে, এই কদিনে তারা বিল হয়েছে ২৩ লক্ষ টাকা।  গত ২০ নভেম্বর থেকে সেই তাঁর কোনও খোঁজ নেই।  হোটেল কর্তৃপক্ষের মাথায় হাত। 

আরও পড়ুন আদর পুনাওয়ালার পরিচয় দিয়ে সেরাম থেকে কোটি টাকা তুলে গায়েব

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর