বন্দে ভারতে বিনা টিকিটে সওয়ার ও ধূমপান করতে গিয়ে ফ্যাসাদে এক যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘চোরের মায়ের বড়গলা’। এক্ষেত্রে কোনওরকম বড়গলার ঘটনা ঘটেনি। বিনা টিকিটে করলেন সওয়ার! তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসে। শুধু কি তাই ধরালেন সিগারেট। নিয়মনীতির তোয়াক্কা না করে গাজোয়ারি করতে দেখা গেল ওই ব্যক্তিকে।

 জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার ট্রেনটি সবেমাত্র গুডুর অতিক্রম করেছে। তখনও গন্তব্য আরও আট ঘণ্টারও বেশি সময় বাকি। ঠিক সেই সময়,একজন যাত্রী বিনা টিকিটে ছাড়াই ট্রেনে উঠেছিলেন। এমনকি, নিজের দোষ ঢাকতে, টয়লেটের ভিতরে নিজেকে আটকে রেখেছিলেন।

বিনা খরচে, বেশ মজা করে যাত্রা করছিলেন, কিন্তু, ঘটনা তাঁকে ফ্যাসাদে ফেলে দিল।  ফ্ল্যাগশিপ ট্রেনে ফায়ার অ্যালার্ম লাগানো থাকে। অজান্তেই তিনি টয়লেটে গিয়ে সিগারেট জ্বালালেন। অবিলম্বে, অ্যালার্ম বাজতে শুরু করে। একটি স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র কাজ করে। এমনকি, বগির মধ্য দিয়ে অ্যারোসল স্প্রে করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তাঁরা ট্রেনের গার্ডকে বিষয়টি জানান। ট্রেনটি মানুবুলু স্টেশনের কাছে এসে থামল। 

তড়িঘড়ি, রেলওয়ে পুলিশ কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কাজ করে। টয়লেটের জানালার কাঁচও ভেঙে দেওয়া হয়। সেইসময় তাঁরা একজন যাত্রীকে টয়লেটের মধ্যে দেখতে পান। ট্রেন থামিয়ে দেয় রেল পুলিশরা। একটি পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করেছিলেন। পরবর্তী পদক্ষেপের জন্য নেলোরে আটক করা হয় ওই ব্যক্তিকে। তারপর, ট্রেনটি আবার যাত্রা শুরু করে। 

দক্ষিণ মধ্য রেলওয়ে (SCR) জোনের বিজয়ওয়াড়া বিভাগের একজন কর্মকর্তা  জানান, C-13 কোচের টয়লেটে অভিযুক্ত ব্যক্তি নিজেকে আটক করে রেখে তাড়িয়ে, তাড়িয়ে ধূমপান করতে থাকেন। তারপরই, কাটল তাল। কোচের ভিতরে অ্যারোসলের কণা এবং একটি ছিন্নভিন্ন জানালা দেখা গিয়েছে। এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্বভাবতই বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী