Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্তানের জন্ম দিলেন ট্রান্স দম্পতি, ভারতে প্রথম

সুস্থ সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: বাবা-মা হলেন এক ট্রান্স দম্পতি।

বুধবার কেরলের একটি সরকারি হাসপাতালে শিশু সন্তানের জন্ম দিয়েছেন জিয়া। ভারতে এই প্রথম কোনও ট্রান্স দম্পতি বাবা-মা হলেন। যদিও সদ্যোজাতর লিঙ্গ সম্পর্কে হাসপাতালের তরফ থেকে কিছু বলা হয়নি। জিয়া জানিয়েছেন,  আমার জীবনে সব থেকে আনন্দের দিন। বিগত বছর ধরে নানা প্রান্ত থেকে নানা ধরনের কথা, আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে।  চুপচাপ সেই সব কথা শুনে গিয়েছিলাম। মনে মনে স্থির করি, একদিন এই সব মন্তব্যের জবাব দেব। সেই সব দিনে অনেকেই আমাদের পাশে ছিল। মনে জুগিয়েছিল সাহস। তারা পাশে থাকায় লডা়ই চালিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলাম গর্ভধারণ করে সুস্থ সন্তানের জন্ম দেওয়ার। আজ আমি তৃপ্ত, সুখী। সুখী আমার জীবন সঙ্গী।  

হাসপাতালে সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে নয়টায় সন্তান জন্ম গ্রহণ করে। সিজারিয়ান বেবি। সন্তান সুস্থ। সুস্থ সন্তানের জন্ম দেওয়ার খবর পেয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন কোঝিকোর মেডিক্যাল কলেজের সুপারের সঙ্গে।  

এই ট্রান্স দম্পতির ছবি  বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল। সেই ছবি ঘিরে নানা প্রান্ত থেকে নানা জনে মন্তব্য করে। তবে সেই সব মন্তব্যকে ছাপিয়ে গিয়েছে ট্রান্স দম্পতির বাবা-মা হওয়ার খবর। ভারতের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলেই এটা সম্ভব হয়েছে।  

আরও পড়ুন ‘Miracle’ Baby: গর্ভবতী আক্রান্ত ক্যান্সারে, জন্ম দিলেন সুস্থ সন্তানের

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী