মা জুম মিটিংয়ে ব্যস্ত, তখনই বন্দুক তাক করে সটান গুলি চালাল খুদে!

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন এক মহিলার সহকর্মীরা। জুম ভিডিও কলিংয়ে অফিসের কাজ চলার সময়ই ওই মহিলার দিকে আচমকা গুলি চালিয়ে দেয় তাঁর ২ বছরের খুদে সন্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন এক মহিলার সহকর্মীরা। জুম ভিডিও কলিংয়ে অফিসের কাজ চলার সময়ই ওই মহিলার দিকে আচমকা গুলি চালিয়ে দেয় তাঁর ২ বছরের খুদে সন্তান। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। আর ভয়াবহ এই ঘটনা জুম মিটিংয়েই দেখলেন সহকর্মীরা। তাঁরাই প্রথম পুলিশে এবং ওই মহিলার স্বামীকে খবর দেন। মর্মান্তিক ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার। পুরে পুলিশ ওই শিশুটির বাবা অর্থাৎ মৃত মহিলার স্বামীকে গ্রেফতার করেছে খুন এবং বন্দুকের অপব্যবহারের অভিযোগে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, গুলিভরা বন্দুকটি একটি ব্যাকপ্যাকে রাখা ছিল। সেখান থেকেই শিশুটি ওই বন্দুক খুঁজে পায়। এরপর খেলতে খেলতে আচমকা মায়ের দিকে তাক করে বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়। তখন শিশুটির মা জুম কলে মিটিংয়ে ব্যস্ত ছিলেন। ফলে তিনি কিছু করার আগেই গুলি সোজা তাঁর মাথায় লাগে। আর ওই জুম মিটিংয়ে উপস্থিত থাকা সকলেই তাঁদের সহকর্মীকে খুন হতে দেখেন।

যদিও খেলার ছলেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে ২ বছরের শিশুটি। সেই সময় তাঁর দাদাও ঘরে ছিল, তবে সেও শিশু। পুলিশের দাবি, শিশুটির বাবা কেন এবং কী উদ্দেশ্যে খোলা এবং অরক্ষিত জায়গায় গুলি ভরা বন্দুকটি রেখে দিয়েছিলেন সেটা তদন্ত করে দেখা হচ্ছে। খোলা জায়গায় ওই ভাবে বন্দুর রেখে দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে