বিশ্বে প্রতি বছর মদ আসক্তির কারণে মৃত্যু ২৬ লক্ষের বেশি

তবে ২০১০ সালের পর থেকে বিশ্বে অ্যালকোহল পানজনিত ক্ষতি কিছুটা হ্রাস পেয়েছে। এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ‘অতিরিক্ত অ্যালকোহল পান মানুষের স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ-বিদেশের একাধিক রাজ্যে মদ নিষিদ্ধ হলেও এখনও অ্যালকোহল খেয়ে মারা যাচ্ছেন একাধিক মানুষ। যেমন সম্প্রতি তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে মৃত্যুর কোলে পতিত হয়েছেন ৩৩ জন ব্যক্তি। এই ঘটনায় গোটা ভারতবর্ষ তোলপাড়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দেওয়া একটি তথ্যে জানা গিয়েছে, গোটা বিশ্বে অ্যালকোহল পান করে প্রতিবছর ৩০ লাখের মতো মানুষের মৃত্যু হয়। তবে গত কয়েক বছর মৃত্যুর হার কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, বিশ্বে প্রতিবছর ২০টি মৃত্যুর মধ্যে একজনের মৃত্যু হয় অ্যালকোহল পানের কারণেই। আর এ সব মৃত্যুর ঘটনার পেছনে রয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অ্যালকোহল–সংশ্লিষ্ট নৃশংসতা, নির্যাতন, নানা রোগ ও অসুস্থতা। ২০১৯ সালে শুধুমাত্র অ্যালকোহল পানের জন্যেই মারা গিয়েছেন ২৬ লাখ মানুষ। যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন পুরুষ। যাঁদের বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। তবে ২০১০ সালের পর থেকে বিশ্বে অ্যালকোহল পানজনিত ক্ষতি কিছুটা হ্রাস পেয়েছে।

এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ‘অতিরিক্ত অ্যালকোহল পান মানুষের স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকারক। যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়, মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। অ্যালকোহল পান স্বাস্থ্য ও সমাজের যে ক্ষতি হচ্ছে, তা এখনও অগ্রহণ যোগ্য। বিশেষ করে তরুণেরা বেশি ক্ষতির শিকার হচ্ছেন। অ্যালকোহল পানের কারণে লিভার সিরোসিস ও ক্যানসারের মতো মারণরোগ বাসা বাঁধছে। এমনকী মানুষের যক্ষ্মা, এইচআইভি ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগেও আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। ২০১৯ সালে প্রায় ১৬ লাখের মৃত্যুর কারণ ছিল অসংক্রামক ব্যাধি। তাঁদের মধ্যে ৪ লাখ ৭৪ হাজার জন হৃদ্‌রোগ, ৪ লাখ ১০ হাজার ক্যানসার এবং ৭ লাখ ২৪ হাজার সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যার কারণে মারা গিয়েছেন। এদিকে বিশ্বে মাথাপিছু বিশুদ্ধ অ্যালকোহল পানের পরিমাণ কিছুটা কমে গড়ে সাড়ে পাঁচ লিটার হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে