এই মুহূর্তে

মুমুর্ষ স্বামীর বমি স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালেন অ্যাম্বুলেন্স চালক, অমানবিক ঘটনা মধ্যপ্রদেশে

নিজস্ব প্রতিনিধি: ফের অ্যাম্বুলেন্সের দাপট! গাড়ির মধ্যে বমি করে দিয়েছে অসুস্থ রোগী। হাসপাতালে পৌঁছনোর বদলে রোগির স্ত্রীকে দিয়ে গাড়ি পরিষ্কার করালেন গাড়ির চালক। আর তাঁর স্বামী যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই মর্মান্তিক ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে নেটপাড়ায় রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে যাচ্ছেন তাঁর অসহায় স্ত্রী।

মাঝ রাস্তায় মহিলার অসুস্থ স্বামী বমি করে দিলে চালক তাঁদের হাসপাতালে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। মহিলাকে বলেন, যতক্ষণ না তিনি অ্যাম্বুলেন্স থেকে তাঁর স্বামীর বমির দাগ পরিষ্কার করছেন, ততক্ষণ অ্যাম্বুলেন্স কোথাও যাবেনা। একপ্রকার বাধ্য হয়েই অসহায় স্ত্রী গাড়ি থেকে নেমে গাড়ি পরিষ্কার করতে শুরু করেন। এবং তাঁর স্বামী যন্ত্রণায় কাতরাতে থাকেন। ঘটনাটি মধ্যপ্রদেশের সাতনার ঘটনা বলে জানা গিয়েছে, তবে অ্যাম্বুলেন্সের নম্বর প্লেটে ছত্তিশগড়ের কোড লেখা ছিল। তথ্যানুসারে, মহিলার স্বামী তীব্র ব্যথার কারণে বমি করেছিলেন। সেই বমির ফোঁটাগুলির দাগ পড়ে যায় গাড়িতে। তাতেই রেগে যান চালক। তখনই তিনি এমন অমানবিক পদক্ষেপ নেন এবং রোগীর স্ত্রীকে দিয়ে জোরপূর্বক গাড়ি পরিষ্কার করান। অসহায় মহিলাকে স্বামীর চিকিৎসার তাড়াহুড়োর জন্যে অ্যাম্বুলেন্সে বমির দাগগুলি জল দিয়ে ধুয়ে দেন।

 

এই ঘটনা আবারও অ্যাম্বুলেন্স কর্মীদের আচরণ এবং সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে। জানা গিয়েছে, রোগীর নাম কমলেশ রাওয়াত, তিনি রামনগরের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে গিয়েছিল। সেই কারণেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, ১০৮ অ্যাম্বুলেন্সে করে সাতনা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সফরের সময় তাঁর অবস্থার অবনতি হয় এবং তিনি বমি করতে শুরু করেন, যার ফলে অ্যাম্বুলেন্সটি নোংরা হয়ে যায়। অ্যাম্বুলেন্সটি জেলা হাসপাতালের দরজা পর্যন্ত পৌঁছলে, চালক আর এগোতে অস্বীকার করেন। অ্যাম্বুলেন্স কর্মীর এই আচরণ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুলেট ট্রেনের প্লেট পড়ে বাবা–মেয়ের মৃত্যু, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আলোড়ন তুঙ্গে

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

ভিআইপি ট্রেনে ‘অখাদ্য’ খাবার, বন্দে ভারতের পরিষেবা নিয়ে যাত্রীদের হুলুস্থূল কাণ্ড, ভাইরাল ভিডিও

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ