‘প্রতিদিন মৃত্যুর হাতছানি, কিন্তু দারিদ্র্য…….’, প্রতিযোগীর জীবনযুদ্ধের গল্প শুনে চোখে জল বিগ বি-র

চলছে দেশের জনপ্রিয় গেমশো 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৭ তম সিজন। বরাবরের মতোই সঞ্চালনায় রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে দেশের জনপ্রিয় গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭ তম সিজন। বরাবরের মতোই সঞ্চালনায় রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। দেশের কোনে কোনে থেকে প্রতিযোগিরা এই গেম শো খেলতে যান। জিতলে পরেই কোটি কোটি টাকা তাদের হাতের মুঠোয়। তবে শুধু পুরস্কার জেতার লোভ নয়, অমিতাভের মুখোমুখি হট সিটে বসে খেলার সুযোগও প্রতিযোগীদের কাছে বড় ব্যাপার। পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে নানান গল্প করেন তিনি, নিজের অজানা কাহিনী বলার পাশাপাশি প্রতিযোগীদের জীবনকাহিনী শুনেও আবেগপ্রবণ হয়ে পড়েন মেগাস্টার। এবার আরও এক প্রতিযোগীর জীবন কাহিনী কাঁদিয়ে দিল অমিতাভকে।

আগামী পর্বে প্রতিযোগী হয়ে আসছেন একজন বিদ্যুৎ মিস্ত্রি। প্রোমো অনুযায়ী, তিনি অভিনেতাকে তাঁর জীবন যুদ্ধের বিষয়ে কথা বলবেন। প্রতিযোগী সোনু বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ করেন। জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন তিনি পেট চালানোর দায়ে। আর জীবন যুদ্ধের এই কথা বলতে বলতেই তিনি অমিতাভের সামনে কেঁদে ফেলেন। সোনু বলেন, ‘আমাদের কাজ খুবই বিপজ্জনক, বৈদ্যুতিক খুঁটিতে ওঠা, রক্ষণাবেক্ষণ, কখন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাব জানি না। আমি যখন কাজে যাই, আমার পরিবারও আতঙ্কে থাকেন। কিন্তু এছাড়া উপায় নেই। পরিবারের ভরণপোষণের দায়িত্ব আমার কাঁধে।তাই মৃত্যুর মুখোমুখি হব, তা ভেবেও প্রতিদিন কাজে যেতে হয়। আমি কাজ না করলে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে।’ সোনুর এই কথাগুলো শুনে অমিতাভের চোখে জল চলে আসে। তিনি তাঁকে সালাম জানান।

সোনু আরও বলেন, ‘সামান্য বৈদ্যুতিক শকও আমার পা ভেঙে দিতে পারে। আমার মাথা ফেটে যেতে পারে। আমি মারাও যেতে পারে। যদিও আমি এর আগে পাঁচবার বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি। প্রতিবারই মৃত্যুই থেকে বেঁচে ফিরেছি। সাহসের সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করি।’ আর সোনুর এই কাহিনী অমিতাভের হৃদয় ছোঁয়, এবং তিনি তাঁর প্রশংসা করেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের