বাংলাদেশে প্রথমবার টিভির পর্দায় সংবাদ পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে বিপ্লব ঘটাল বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘চ্যানেল টোয়েন্টি ফোর’। বুধবার সন্ধে সাতটার সময় চ্যানেলটিতে প্রথমবারের মতো সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’। রক্ত মাংসের মানবী নন, এমন ভার্চুয়াল উপস্থাপিকার সংবাদ পাঠ শুনতে টিভি পর্দার সামনে হামলে পড়েছিলেন দর্শকরা। প্রথমবার  সংবাদ পাঠেই দর্শকদের মন কেড়েছে ‘অপরাজিতা’।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংবাদ সঞ্চালনার কাজে ব্যবহার করছেন বিভিন্ন টিভি চ্যানেলের পরিচালকরা। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের ওড়িশা রাজ্যের  বেসরকারি টেলিভিশন ওটিভি-তে লিসা নামে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঞ্চালিকাকে দিয়ে খবর পাঠ করানো হয়। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।

নাটকীয়ভাবেই এদিন টিভির পর্দায় কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে হাজির করিয়েছিলেন ‘চ্যানেল টোয়েন্টি ফোর’ কর্তৃপক্ষ। সন্ধে সাতটার সময়ে অন্যান্য দিনের মতোই খবর উপস্থাপনের জন্য চ্যানেল টোয়েটি ফোরের পর্দায় হাজির হয়েছিলেন ইসরাত আমিন ও ফারাবি হাফিজ। দুজনে খবরও পড়তে শুরু করলেন। সাড়ে ১১ মিনিটের মাথায় ফারাবি তৃতীয় সংবাদ উপস্থাপককে আহ্বান করেন। আর নয়া উপস্থাপিকার পরিচয় যখন দিলেন তখন অনেকের চক্ষুই চড়কগাছ। কয়েক সেকেন্ডের মধ্যেই নেভি ব্লু শার্টের ওপর ঘি রঙের ব্লেজার পরা, টানা কালো চোখ, বাঁকানো ভুরু, ঠোঁটে গাঢ় গোলাপী লিপস্টিক আর পরিপাটি করে আঁচড়ানো কালো চুলের ‘অপরাজিতা’ হাজির হলেন। শুরুতেই বললেন, ‘আপনাদের মতো করে আমিও চেষ্টা করব নিউজ পড়ার জন্য। কতটুকু সম্ভব হবে জানি না। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি অপরাজিতা…।’ পাঁচ মিনিট সংবাদ উপস্থাপন করে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেয় দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপিকা অপরাজিতা। চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র বার্তা সম্পাদক আবদুল কাইয়ুম তুহিন এ বিষয়ে বলেছেন, ‘আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন।’

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর