বাগদানের পর জ্বলে উঠলেন অর্জুন তেন্ডুলকর, মাঠে নেমেই ব্যাটে-বলে কামাল শচিন পুত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কোনও ক্ষেত্রেই বাবা যদি তারকা হন সন্তানের ওপর থাকে বাড়তি চাপ। বিনোদন ক্ষেত্রে অমিতাভ-অভিষেক, শুভেন্দু – শাশ্বতই হতে পারেন এমন উদাহরণ। খেলার জগতেও তো কিছু কম নেই। ক্রীড়া জগতে সুনীল-রোহন, লালা-মহিন্দর বা ভেস-লিয়েন্ডার- ভক্তরা চান বাবার মতোই হবেন সন্তান। সব সময় তা হয় না। তবে কেউ কেউ আবার থাকেন স্বমহিমায় উজ্জ্বল। ঠিক যেমন অর্জন তেন্ডুলকর। বাবা শচিন তেন্ডুলকরকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। তাঁর পুত্র অর্জুন। ফলে বাড়তি চাপ প্রচুর। তার মধ্যেও নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন অর্জুন। ৭ মাস পর ক্রিকেটে দুর্দান্ত কামব্যাক করলেন তিনি। বুধবার গোয়ার হয়ে খেলার সময় মহারাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেট নেন অর্জুন। সম্প্রতি তাঁর বাগদান অনুষ্ঠান সম্পন্ন হল। তাই বলাই যায় যে বাগদানের পর অর্জুনের ঝুলি হল পূর্ণ।

কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KCA) আয়োজিত ডক্টর (ক্যাপ্টেন) কে টিম্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে অর্জুন তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করে দিয়েছেন। টসে জিতে মহারাষ্ট্র ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ১৮ ওভারে দলের স্কোর ছিল ৭ উইকেট হারিয়ে ৬৬ রান। অর্জুন প্রথম বলেই ওপেনার অনিরুদ্ধ সাবলেকে আউট করেন। দ্বিতীয় ওভারে মহেশ মহাসকেকে মাত্র এক রান করে প্যাভিলিয়নে পাঠান।

এরপর মাত্র দুই বলে দিগ্বিজয় পাতিলকে আউট করেন অর্জুন। মহারাষ্ট্রের অধিনায়ক মান্দার ভান্ডারী, মিজান সাঈদ এবং শামসুজানা কাশীও প্যাভিলিয়নে ফিরে যান। মেহুল প্যাটেল এবং অক্ষয় ভাইকার অষ্টম উইকেটে ৩৯ রান করেন। মহারাষ্ট্র ১৩৬ রানে অল আউট হয়ে যায়। অর্জুন ১৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন। সম্প্রতি অর্জুনের বাগদান সম্পন্ন হয়েছে সানিয়া চান্ডোকের সঙ্গে। সামিয়া হলেন মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি।

২০২১ সালে মুম্বইয়ের হয়ে টি-টোয়েন্টি খেলেন অর্জুন তেন্ডুলকর। সেই তাঁর পেশাদারি অভিষেক । পরে গোয়ার হয়ে লিস্ট এ এবং প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের। তিনি প্রথম শ্রেনির ১৭ টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৩৭ টি উইকেট নিয়েছেন। পাশাপাশি তিনি ১ টি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরিও করেছেন।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা