রথযাত্রা: দেবতা ও পিতা, জগন্নাথ ভক্ত চৈতন্যের বাবা জগন্নাথ

চমক আছে চৈতন্যদেবের স্ত্রী’র নামেও।

Share:

নিসর্গ নির্যাস: কৃষ্ণ-রাধা নাম বলার সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় চৈতন্যদেবের নাম। জগন্নাথ ভক্তের বহিরঙ্গে কৃষ্ণ, অন্তরঙ্গে রাধা। মহাপ্রভু’র বাবা-ও জগন্নাথ! তাহলে তিনি জগন্নাথের ভক্ত না পুত্র? রথযাত্রা’র (RATHA YATRA) আগে জেনে নিন সেই কথা। 

গায়ের রঙ গৌর ছিল বলে তিনি গৌরাঙ্গ নামে পরিচিত। তাঁর সঙ্গে জগন্নাথের প্রকৃত সম্পর্ক কী? তিনি তো নীলমাধবের ভক্ত। কৃষ্ণ বা জগন্নাথের অপর নাম নীলমাধব। তাঁর বাবার নাম পুরন্দর মিশ্র। তাহলে কেন মহাপ্রভু জগন্নাথ-পুত্র? না ভক্তির জন্য নয়। তাহলে?

তিনি জগন্নাথ দেবের জন্য আকুল হয়েছিলেন। মানবপ্রেমের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। সবার মধ্যে বিতরণ করেছিলেন ‘মহামন্ত্র’ (হরে কৃষ্ণ)। তিনি ভক্ত। তাঁর বাবা পুরন্দর নামে পরিচিত হলেও আসল নাম ছিল, ‘জগন্নাথ’। এই ‘মানুষ’ জগন্নাথের পুত্র তিনি। এতো গেল দেবতা-পিতা প্রসঙ্গ। চমক আছে চৈতন্যদেবের স্ত্রী’র নামেও।

পুরাণ অনুযায়ী, রাধা হলেন দেবী লক্ষ্মী। তিনিই শ্রীদেবী। কৃষ্ণের প্রেমিকা রাধা। আবার জগন্নাথ জায়া লক্ষ্মী। ধনসম্পদের দেবী বিষ্ণুর স্ত্রী। আর এই বিষ্ণু’রই অপর রূপ জগন্নাথ। বিভিন্ন নাম আসলে তাঁদের বিভিন্ন অবতার।

মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া মানে লক্ষ্মী। আর লক্ষ্মীপ্রিয়া মানে লক্ষ্মীর প্রিয় যে নারী। বিশ্বাস হোক বা কাকতালীয় ঘটনা, দু’ই স্ত্রী’র নামই লক্ষ্মী সম্পর্কিত। মহাপ্রভু যে কৃষ্ণ-রাধার যুগল অবতার। তাঁর স্ত্রী’র নামে সেই ছোঁয়া থাকবে না?  ‘দম্পতি’ শব্দ তখনই সার্থক যখন দু’জনে মিলেমিশে একাকার হয়।  

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের