বেন স্টোকসদের মাথা ঠাণ্ডা রাখতে বিয়ার পাঠাল অস্ট্রেলিয়ার সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অ্যাশেজ সিরিজ মানেই মহাযুদ্ধ। ইজবাস্টনের পরে লর্ডস টেস্টে মাঠ ছাড়াও মাঠের বাইরেও যুযুধান দুই শিবির অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা লড়াইয়ে জড়িয়েছেন। আউট নিয়ে মাথা গরম করার অভিযোগ উঠেছে বেন স্টোকস-জনি বেয়ারস্টোদের বিরুদ্ধে। আর তাই বৃহস্পতিবার বিকেলে লিডসে তৃতীয় টেস্ট শুরুর কয়েক ঘন্টা আগেই ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য বিশেষ বিয়ার পাঠাল অস্ট্রেলিয়ার বিখ্যাত বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্লটন ইউনাইটেড ব্রিউয়ারিজ (সিইউবি)। ‘ইংল্যান্ড বিটার’ নামাঙ্কিত ওই বিয়ার পাঠানোর পাশাপাশি সব বিতর্ক ভুলে ঠাণ্ডা মাথায় খেলার জন্য বেন স্টোকসের পরামর্শও দিয়েছে সংস্থাটি।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর আউট নিয়ে যুযুধান দুই শিবিরের মধ্যে তিক্ততা চরমে পৌঁছেছে। ইংল্যান্ড শিবিরের পক্ষ থেকে অজি শিবিরের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ তোলা হয়েছে। যদিও তা পাত্তা দিচ্ছেন না প্যাট কামিন্স থেকে শুরু করে অজি ক্রিকেটাররা। তাঁদের সাফ কথা, লড়াইয়ের ক্ষেত্রে কেই বা কবে আর নৈতিকতা মেনে চলেছে। তাতে আরও চটেছেন বেন স্টোকসরা-জনি বেয়ারস্টোরা। আর ইংল্যান্ড শিবিরের কাঁটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে অস্ট্রেলিয়ার বিয়ার প্রস্তুতকারী সংস্থা ইউসিবি।  

ইংল্যান্ড শিবিরকে বেশ কয়েক কার্টুন বিশেষ বিয়ার পাঠিয়েছে সংস্থা। সবুজ রঙের পরিচিত ভিবি (ভিক্টোরিয়া বিটার) লেবেলে বানানো সীমিত সংস্করণের বিয়ার ইংল্যান্ডে পাঠানো হয়েছে। এ বিষয়ে এক সংবাদ সংস্থাকে ভিবির বিপণন ব্যবস্থাপক মার্ক লর্ড বলেছেন, ‘আমরা জানি লর্ডস টেস্ট নিয়ে ইংলিশরা তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা বিশেষ বিয়ার পাঠিয়েছে যাতে ইংল্যান্ডের ক্রিকেটাররা মাথা ঠান্ডা হলে পান করতে পারেন।’ ব্রিটেনের সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, এই পানীয়র সঙ্গে ছোট্ট মেসেজও পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, হেডিংলি টেস্টের ফল যা–ই হোক না কেন, ইংলিশরা এই বিয়ার ঠান্ডা কিংবা গরম—যে কোনও অবস্থাতেই পান করতে পারবে।’ একই সঙ্গে ভিবি বিয়ারের বিজ্ঞাপনের জিঙ্গলেও ইংল্যান্ড দলকে খোঁচা মেরে বলা হয়েছে, ‘এটা পেতে পারেন স্টাম্প রক্ষা না করে, আম্পায়ারকে এড়িয়ে।’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর