‘বুকে হাত, ঠোঁটে ঠোঁট রেখে শ্বাস…. ‘, সিপিআর দিয়ে ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন মা

ছেলের বুকে হাত রেখে, মুখে শ্বাস দিয়ে ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুললেন জন্মদাত্রী মা। সাধে কি মা শব্দটি, দুনিয়ার সবথেকে প্রিয় একটি শব্দ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আকস্মিক ঘটনা! ছেলের বুকে হাত রেখে, মুখে শ্বাস দিয়ে ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুললেন জন্মদাত্রী মা। সাধে কি মা শব্দটি, দুনিয়ার সবথেকে প্রিয় একটি শব্দ। সম্প্রতি উত্তর প্রদেশের বাগপতে একটি মিরাক্কেল ঘটেছে। যেখানে সন্তানের প্রতি একজন মায়ের ভালবাসা এবং আবেগের কাহিনী ফুটে উঠল। যা সকলকে নাড়া দিয়েছে। যেখানে সড়ক দুর্ঘটনায় সবাই ধরেই নিয়েছিল যুবক মারা গিয়েছেন। চারপাশে লোকজন জড়ো হয়ে গিয়েছে দৃশ্য দেখার জন্যে। ঠিক তখনই যুবকের স্নেহময়ী সাহস দেখালেন। প্রায় দশ মিনিট ধরে ছেলের মুখে মুখ রেখে শ্বাস এবং সিপিআর দিয়ে ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন স্নেহময়ী মা। বাগপাতের দোঘাট এলাকার মংরাউলি গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে ছে।

যেখানে একটি ই-রিক্সা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এবং ই-রিক্সার ভারে হৃতিক নামে ওই যুবক পিষ্ট হন। ই-রিক্সার ভারী ফ্রেমটি তাঁর উপর পড়ে যায়, যার ফলে মুহূর্তেই দম বন্ধ হয়ে যায় ছেলেটির। আশেপাশে থাকা লোকজন জড়ো হয়ে যান এবং আতঙ্কিত হয়ে পড়েন। সবাই ধরেই নিয়ে ছিলেন যে যুবক আর বেঁচে নেই। তবে আশ্চর্যজনক বিষয় হল, সকলেই এই মর্মান্তিক ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ যুবককে বাঁচতে এগিয়ে আসেননি। তাঁর সঙ্গে তাঁর মা, বীণাও ছিলেন। এই দুর্ঘটনায় তিনিও স্বল্প আহত হয়েছিলেন। ছেলের এমন দৃশ্য দেখে ভেঙে পড়েন তিনি। হৃতিক অজ্ঞান হয়ে পড়ে থাকেন, তাঁর শরীর কোনও নাড়াচাড়া করছিল না। তিনি কয়েক মুহূর্ত তাঁর দিকে তাকিয়ে থাকেন, তারপর কেঁদে ফেলেন। এরপরেই মনে সাহস যুগিয়ে ছেলের বুকে চেপে সিপিআর দেওয়া শুরু করেন। অনেক চেষ্টার পরেও যখন হৃতিক নড়াচড়া করছিল না, তখন তাঁর মা ছেলের মুখে মুখ রেখে শ্বাস দেওয়া শুরু করেন। হাল ছাড়েননি। প্রায় পাঁচ মিনিট ধরে এভাবে চলতে থাকলেন। এরকম ভাবে ১০ মিনিট চলতে থাকলে তাঁর ছেলের শরীরে হালকা নড়াচড়া করতে শুরু করে। ছেলের শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মা তাঁকে কোলে তুলে নেন। এমন দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকেরা অবাক হয়ে যান।

কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স আসে এবং হৃতিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। ঘটনার একটি ভিডিও-ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মা তার ছেলেকে কোলে ধরে সিপিআর দিচ্ছেন। এই ঘটনাটি এই ধরনের সংকটময় পরিস্থিতিতে সিপিআরের গুরুত্ব আবার তুলে ধরেছে। সময়মতো সিপিআর একটি জীবন বাঁচাতে পারে, তা আরও একবার প্রমাণিত হল।

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৮ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি