যেমন কর্ম…নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ‘পিশাচ’ ’বাবাকে ফাঁসির সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজেরই ঔরসজাত মেয়েকে যৌন লালসার বলি করেছিলেন নরপিশাচ বাবা। ওই ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছিল। পুরো বিষয়টি গড়ায় আদালতে। অবশেষে বুধবার (১৬ এপ্রিল) নিজের ঔরসজাত কন্যাকে ধর্ষণের দায়ে ‘নরপিশাচ’ বাবাকে ফাঁসির সাজা শোনাল আদালত। সেই সঙ্গে ২ লক্ষ টাকা জরিমানাও করেছেন চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম।

আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত আলতাপ হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের বাসিন্দা। তবে বিয়ের পরে তিনি ২০০৮ সাল থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামে বসবাস করছিলেন। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি নিজের মেয়েকে নাবালিকা অবস্থায় পার্শ্ববর্তী ইউনিয়নে বিয়ে দেন। বিয়ের কয়েক দিন পর শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরে পরীক্ষার মাধ্যমে জানতে পারা যায়, কিশোরী ২-৩ মাসের অন্তঃসত্ত্বা। এ নিয়ে কার্যত দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়।

জিজ্ঞাসাবাদে নির্যাতিতা কিশোরী তার মাকে জানায়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর নিজেদের গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার সময়েই গেলে বাবা তাকে ধর্ষণ করেন। এর পরেই ২০২৪ সালের ৭ মার্চ নিজের পাষণ্ড স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতার মা। এদিন রায় দিতে গিয়ে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম বলেন, ‘যার রক্ষক হওয়ার কথা, সেই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সমাজে এই ধরণের ঘৃণিত অপরাধ আর যেন সংগঠিত না হয় তার জন্যই অপরাধীকে সর্বোচ্চ সাজা দেওয়া হচ্ছে।’

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স