তালিবানি বাংলাদেশে এবার রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে পরানো হল হিজাব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ওমরের আফগানিস্তানের নব্য সংস্করণ কী হয়ে উঠেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের বাংলাদেশ? প্রশ্নটা উঠেছে তার কারণ, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে থাকা নারী মূর্তিতে পরানো হল হিজাব। গতকাল রবিবার (২০ অক্টোবর) রাতের অন্ধকারে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা ওই অপকর্ম করেছে। আজ সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই শোরগোল পরে গিয়েছে। তীব্র নিন্দার ঝড় উঠতেই তড়িঘড়ি করে মূর্তি থেকে হিজাব সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারা ওই অপকর্ম করেছে তা শনাক্ত করতে তদন্ত কমিটি গঠনের কথাও ঘোষণা করেছে। যদিও বিতর্ক থামছে না।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এশিয়ার ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত ইসলামীর মতো নারী বিদ্বেষী ও মৌলবাদী দলের নেতা হিসাবে পরিচিত নিয়াজ আহমেদ খানকে উপাচার্য পদে বসানো হয়েছে। আর তিনি উপাচার্য হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। বাংলাদেশের আম জনতার কাছে যাদের পরিচিত রগ কাটা সমাজবিরোধী হিসাবে।

ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্লাস না করার হুমকি দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা। সেই সঙ্গে শিক্ষিকাদের হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে আসার নিদান দিয়েছে। আর এবার কুখ্যাত সংগঠনটির ক্যাডারদের হাত থেকে রেহাই পেল না পাথরের তৈরি মহিলার মূর্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়া জানিয়েছেন, শনিবার রাতে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতা মাহিন সরকার ও তারিকুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন রাজু ভাস্কর্যে থাকা মহিলা মূর্তির মুখ হিজাব দিয়ে ঢেকে দেয়। যদিও নারী প্রতিকৃতিতে হিজাব পরানোর অভিযোগ অস্বীকার করে অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীদের কাঁধে দায় চাপিয়েছেন দুজনে। রাজু ভাস্কর্যের নারী মূর্তিতে হিজাব পরানোর ঘটনায় সিঁদূরে মেঘ দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের কথায়, এই তো সবে শুরু। তালিবানি রাজত্বেই মনে হয় আগামী কিছুদিন কাটাতে হবে।

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান