ইউনূস সরকারের রাজরোষে এবার বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুর্সিতে বসেই মুক্তিযোদ্ধাদের নিকেশ অভিযানে নেমেছেন পাকিস্তানি চর মোল্লা মুহাম্মদ ইউনূস। দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার পরে এবার মুক্তিযোদ্ধাদের ‘সবক’ শেখাতে শুরু করেছেন তিনি। আর মোল্লা ইউনূসের রোষানলে এবার পড়লেন এপার ও ওপার বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ‘কালের কণ্ঠ’ এর সম্পাদক পদে থাকা জনপ্রিয় সাহিত্যিকের সরকারি পরিচয়পত্র অর্থা‍ৎ প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার তথ্য অধিদফতরের তরফ থেকে মিলনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা জানানো হয়েছে। শুধু এমদাদুল হক মিলন নয়, দেশের আরও ২৯ স্বনামধন্য ও প্রথিতযশা সম্পাদক-সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা জানানো হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তে ক্ষমতার কুর্সিতে বসে পাকিস্তান ও আমেরিকার ‘দালাল’ হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার। আর ক্ষমতায় আসীন হওয়ার পরেই বাংলাদেশের বিচার বিভাগ-সেনাবাহিনী-পুলিশ-প্রশাসন-শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সংবাদমাধ্যম থেকে মুক্তিযোদ্ধাদের বিতাড়নের কাজে নেমে পড়ে অন্তর্বর্তী সরকার। সংবাদমাধ্যমগুলি যাতে ইসলামি জিহাদিদের মুখপত্রে পরিণত হয় এবং সেই সঙ্গে ভারত বিরোধিতা চালিয়ে যায় তার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়। মুক্তিযুদ্ধ সমর্থক সাংবাদিক-সম্পাদকদের চাকরি থেকে ছাঁটাই করার নির্দেশও দেয়। ইতিমধ্যেই গত আড়াই মাসে সাড়ে তিনশোর বেশি সাংবাদিক-সম্পাদক কাজ হারিয়েছেন।

শুধু যে মুক্তিযুদ্ধ পন্থী সাংবাদিকদের তাড়ানো হয়েছে তাই নয়। গত ২৯ অক্টোবর দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে প্রথিতযশা ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর। আর এদিন আরও ৩০ সাংবাদিক-সম্পাদকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কথা জানানো হয়েছে। যাদের সরকারি পরিচয় পত্র বাতিল করা হয়েছে তারা হলেন- টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউজ২৪-এর হেড অব নিউজ রাহুল রাহা, এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন প্রভাষ, দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, নিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার জয়দেব চন্দ্র দাস, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ.ই. মামুন, বাংলাদেশ সংবাদ সংস্থার উপপ্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হায়দার আলী, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, দৈনিক পূর্বকোণের ঢাকা ব্যুরো প্রধান কুদ্দুস আফ্রাদ, বৈশাখী টিভির প্রধান সম্পাদক সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের অ্যাসাইমেন্ট এডিটর নাজনীন নাহার মুন্নী, ফ্রিল্যান্সার নাদিম কাদির, বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর মধুসূদন মণ্ডল,  ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক জাফরউল্লাহ শরাফত, দৈনিক আনন্দ বাজারের বিশেষ প্রতিনিধি কিশোর কুমার সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন, আরটিভির সিইও আশিকুর রহমান, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, গাজী টিভির সম্পাদক (গবেষণা) অঞ্জন রায়, দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক