চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত ঈদ-উল আযহা বা কুরবানি ঈদেই জবাই হওয়ার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে জীবন রক্ষা পেয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্পের’। ঠাঁই হয়েছিল জাতীয় চিড়িয়াখানায়। কিন্তু ‘ডোনাল্ড ট্রাম্প’কে সামলাতে প্রাণ ওষ্ঠাগত চিড়িয়াখানা কর্তৃপক্ষের। দিনে চার বার খাওয়ানোর ঝামেলা পোহানোর পাশাপাশি এবার নয়া ফ্যাসাদের মোকাবিলা করতে হচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ট্রাম্প। তাই শরীর শীতল রাখতে স্ট্যান্ড ফ্যান আনানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩০ মে) জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গত বুধবার (২৭ মে) রাতে অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে। গৃহপালিত প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই সে অভ্যস্ত। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি এবং ২০ লিটার জল পান করে। প্রয়োজন অনুযায়ী খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।’

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর জানিয়েছেন, ‘গরম আবহাওয়ার কারণে প্রাণীটিকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার স্নান  করানো হচ্ছে। পাইপের মাধ্যমে জল ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাঁচায় একটি স্ট্যান্ডফ্যান বসানো হচ্ছে।’

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে