ঠান্ডায় খালের জলে ১০১ ডুব, মাত্র ৫০০ টাকার বাজি জিততে প্রাণ গেল বৃদ্ধের

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনে তীব্র ঠান্ডায় জবুথবু সাধারণ মানুষ। লেপ-আর কম্বলের ভিতরে সিঁধিয়ে রয়েছেন অনেকেই। অথচ এই ঠান্ডায় মাত্র ৫০০ টাকা বাজি জেতার লোভে খালে নেমে ১০১ ডুব লাগালেন এক বৃদ্ধ। বাজি জিতলেও জীবন হারালেন তিনি। অতিরিক্ত ঠান্ডার কারণে ‘হাইপোথারমিয়া’ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকি‍ৎসকরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শোকের ছায়াও নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন এলাকারই বেশ কয়েকজন বাসিন্দা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কিংবা ইসলামি জঙ্গিদের বেনজির তান্ডব নয়। আলোচনার বিষয় ছিল শীতের কামড়। আলোচনার মাঝেই স্থানীয় বৃদ্ধ বাবুল মোল্লা নিজেকে বীর হিসাবে তুলে ধরেন। তিনি শীতে কাঁপেন না বলে দাবি করেন। আড্ডার আসরে থাকা বেশ কয়েকজন ৫০০ টাকা বাজিতে তাকে খালে ডুব দেওয়ার প্রস্তাব দেন।

সবাইকে অবাক করে দিয়ে ওই বাজিতে রাজি হয়ে যান বাবুল। পাশে থাকা খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষে তীরে উঠে অতিরিক্ত ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তমাল হালদার জানান, ‘অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে’। এ বিষয়ে রাজাপুর থানার ওসি  নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘বাজি ধরে খালে ডুব দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কেউ কোনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?