প্রথমবার এককভাবে আকাশে উড়তে গিয়ে মৃত্যুর দেশে পাড়ি ঢাকায় ভেঙে পড়া বিমানের পাইলটের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিনিয়রদের সঙ্গে বহুবার আকাশে উড়াল দিয়েছিলেন তৌকির ইসলাম সাগর। নিরাপদেই মাটিতে ফিরেছিলেন। সোমবার (২১ জুলাই) ছিল এককভাবে বিমান নিয়ে আকাশে পাড়ি। একবুক স্বপ্ন নিয়ে উড়াল দিয়েছিলেন। কিন্তু খানিকক্ষণের মধ্যে সব শেষ। বিমান ভেঙে পড়ল। ঝলসে গেল স্বপ্ন দেখা সাগরের দেহ। মৃত্যুর দেশে পাড়ি দিতে হল বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ চালককে।

এদিন দুপুরে প্রশিক্ষণের সময়ে ঢাকার উত্তরার কাছে মাইলস্টোন স্কুলের উপরে ভেঙে পড়ে চিনের তৈরি এফ-৭ বিমান। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিজিবি-সহ সেনার উদ্ধারকারীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় বিমানের পাইলট সাগরকে। তড়িঘড়ি সেনার এমআই ১৭ হেলিকপ্টারে চাপিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সিসিইউতে ভর্তি করা হয়। চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সাগর।

বাংলাদেশ বিমানবাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘বহুবার সতীর্থদের সঙ্গে প্রশিক্ষণ বা মহড়ায় সামিল হয়েছিলেন সাগর। এদিন ছিল তার এককভাবে বিমান পরিচালনা। স্বপ্নপূরণ হতে চলার আনন্দে সকাল থেকেই খুশির জোয়ারে ভাসছিলেন। মাটি থেকে আকাশে ওড়ার খানিকক্ষণ বাদেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। এটিসিতে বার্তা পাঠিয়ে মাঝ আকাশে বিপত্তির কথা জানান। মোবাইল টাওয়ার থেকে তাঁকে বিমান থেকে প্যারাস্যুট পরে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিমানটি এত নিচুতে ছিল যে ইজেক্ট করা সম্ভব ছিল না। জনবহুল এলাকা থেকে বিমানটিকে নির্জন কোনও জায়গায় নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। দিয়াবাড়ির ফাঁকা স্থানে ফেলতে চেয়েছিলেন সাগর। কিন্তু সফল হতে পারেননি। বিকল হওয়া বিমানটি মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। এককভাবে বিমান চালানোর স্বপ্ন যে এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে তা কি কল্পনা করতে পেরেছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর তরুণ চালক?’

 

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?