স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে তিনদিন ধরে গণধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় মহিলাদের বধ্যভূমি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে  ধর্ষণের মতো লজ্জাজনক ঘটনা বেলাগাম হয়ে উঠেছে। এবার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসামির অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডেকে এনে আটকে রেখে লাগাতার গণধর্ষণ করল দুষ্কৃতীরা। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে নরসিংদীর মাধবদীতে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ এক ধর্ষককে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সাত মাসের অন্তঃসত্ত্বা। গত ১৫ ফেব্রুয়ারি মাধবদী থানার পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে। পরে আদালত তাঁকে নরসিংদী কারাগারে পাঠায়। গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাতটায় নির্যাতিতার মোবাইল ফোনে কল করেন গ্রামেরই বাসিন্দা ইকবাল হোসেন। ওই সময় অভিযুক্ত বলেন, ‘আমার পরিচিত এক উকিল আছেন। তিনি তোর স্বামীর জামিন করিয়ে দিতে পারবেন। বিস্তারিত আলোচনার জন্য পাঁচদোনায় চলে আয়।’ স্বামীর জামিনের আশায় সকাল আটটা নাগাদ পাঁচদোনা মোড়ে যান নির্যাতিতা। সেখানে অভিযুক্ত ইকবাল নির্যাতিতাকে একটি কক্ষে নিয়ে যান। সেখানে আরও চারজন ছিলেন। ইকবাল তাঁকে পাপ্পু নামে এক উকিলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার পর নির্যাতিতার সঙ্গে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বন্ধ করে দেওয়া হয়। তিন দিন আটকে রেখে ওই পাঁচজন একাধিকবার ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

লাগাতার গণধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে ২১ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে অভিযুক্ত ইকবাল তাঁকে বন্দিদশা থেকে মুক্তি দিয়ে বাড়ির সামনে রেখে আসেন। সেই সঙ্গে হুমকি দেয়, ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে। ভয় আর আতঙ্কে পাশবিক নির্যাতনের কথা পরিবারের কাউকে জানাননি নির্যাতিতা। ইতিমধ্যে স্বামী জামিন পেয়ে বাড়ি ফিরে এসে স্ত্রীর কাছে শরীর খারাপের কারণ জানতে চান। গত শুক্রবার (৭ মার্চ) ইকবাল ও তার সঙ্গীদের দ্বারা লাগাতার গণধর্ষিতা হওয়ার কথা জানান নির্যাতিতা। এর পরে গতকাল শনিবার (৮ মার্চ) নির্যাতিতার স্বামী-সহ পরিবারের সদস্যরা মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মাধবদী থানার ওসি জরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজনের খোঁজে বিশেষ অভিযান চলছে।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের