জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত সমাধি দেওয়ার চেষ্টা, ধৃত দুই গুণধর ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জমি বিক্রি করে পাওয়া টাকার ভাগ দিতে রাজি না হওয়ায় বাবা-মাকে জ্যান্ত সমাধি দেওয়ার চেষ্টা চালাল দুই ছেলে। প্রাণ বাঁচাতে আর্ত চি‍ৎকার জুড়ে দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। সেই চি‍ৎকার শুনে পড়শিরা ছুটে এসে চোখের সামনেই দেখলেন দুই ছেলের হাড়হিম করা কাণ্ড। কোনও ক্রমে দুই পিশাচের হাত থেকে বাঁচালেন বাবা-মাকে। পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে দুই গুণধরকে গ্রেফতার করেছে। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, বিশ্বনাথপুরের বাসিন্দা সাত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান। তার মধ্যে বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির জন্য বাবা-মার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বৃদ্ধ বাবা-মাকে খেতে দেওয়ার পরিবর্তে সম্পত্তি লিখে দেওয়ার চাপ দিচ্ছিল। সেই চাপ থেকে মুক্তি পেতে নিজের নামে থাকা জমি বিক্রি করে দেন সাত্তার। জমি বিক্রি বাবদ পাওয়া টাকার ভাগ চেয়ে দুই ছেলে চরম চাপ সৃষ্টি করে। গত রবিবার (১১ জানুয়ারি) এ নিয়ে চূড়ান্ত জায়গায় চলে যায় বচসা। তখনই বাবা ও মাকে বাড়ির উঠোনে গর্ত খুঁড়ে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা চালায় রাসেল ও রানা। তখনই চি‍ৎকার করে পড়শিদের সাহায্য চান সাত্তার মোল্লা ও তাঁর স্ত্রী। পড়শিরা ছুটে এসে দুই নরপিশাচের হাত থেকে বৃদ্ধ দম্পতিকে বাঁচান।’

যাদের পৃথিবীর আলো দেখিয়েছেন সেই ছেলেরা যে এমনটা করতে পারে তা এখনও বিশ্বাস হচ্ছে না বৃদ্ধ সাত্তার মোল্লার। তাঁর কথায়, ‘যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে কবর দিতে চেয়েছিল।’ এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গত সোমবার দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাত্তার মোল্লা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসেল ও রানাকে গ্রেফতার করা হয়েছে। আদালত দুজনেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। দ্রুত আমরা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেব।’

 

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স