বরিস জনসনকে অবৈধ ঋণ দেওয়ায় দোষী সাব্যস্ত, ইস্তফা ‘বিবিসি’ প্রধানের

শুক্রবারই সংস্থার পরিচালন সমিতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনকে অবৈধভাবে লোন দেওয়ার অভিযোগের তদন্তে দোষী সাব্যস্ত হতেই তড়িঘড়ি ইস্তফা দিলেন ‘বিবিসি’র চেয়ারম্যান রিচার্ড শার্প। আজ শুক্রবার তিনি ইস্তফার কথা ঘোষণা করেছেন। ইস্তফার কথা ঘোষণা করতে গিয়ে বিবিসি’র পদত্যাগী চেয়ারম্যান বলেছেন, ‘আমি যদি এখনও বিবিসির চেয়ারম্যান পদ আঁকড়ে থাকি, তাহলে সংস্থার সুনাম ক্ষুন্ন হতে পারে। তাই সংস্থার সুনামের কথা ভেবেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিখ্যাত আর্থিক লগ্নি প্রতিষ্ঠান ‘গোল্ডম্যান স্যাক্সে’ দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন ৬৭ বছর বয়সী শার্প। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক তাঁর অধীনেই ওই আর্থিক লগ্নি সংস্থায় কর্মরত ছিলেন। শার্পের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নিয়ম ভেঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনকে ৮ লক্ষ পাউন্ড ঋণ পাইয়ে দিয়েছিলেন।

ওই ঋণ পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ব্রিটেনের বিখ্যাত দৈনিক সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’ এ একটি নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধের পরিপ্রেক্ষিতেই স্বাধীন তদন্ত শুরু করেন আইনজীবী অ্যাডাম হ্যাপিনস্টল। সম্প্রতি ওই তদন্ত রিপোর্ট জমা পড়ে। তাতে শার্পের বিরুদ্ধে নিয়ম ভেঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঋণ পাইয়ে  দেওয়ায় অভিযুক্ত করা হয়। ফলে একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে এদিন তড়িঘড়িই বিবিসি’র চেয়ারম্যান পদে ইস্তফা দেওয়ার কথা জানান রিচার্ড শার্প।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু