কর্মীদের ঘুমানোর জন্য ছুটি বরাদ্দ করল সংস্থা

শুক্রবার ১৭ মার্চ আন্তর্জাতিক ঘুম দিবস হিসেবে পালিত হচ্ছে বিশ্বজুড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মীদের ঘুমানোর জন্য গোটা একটা দিন বরাদ্দ করল সংস্থা। বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠান ১৭ মার্চ আন্তর্জাতিক ঘুম দিবসে (World Sleep Day 2023) এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার তরফে সোশ্যাল সাইট লিঙ্কডইনে এ কথা জানানো হয়।

ওয়েকফিট নামে বেঙ্গালুরুর ওই বেসরকারি প্রতিষ্ঠানের তরফে জানানো হয়, শুক্রবার ১৭ মার্চ আন্তর্জাতিক ঘুম দিবস হিসেবে পালিত হচ্ছে বিশ্বজুড়ে। তাই এই দিনটিতে সংস্থার সব কর্মী ছুটি নিতে পারেন। সংস্থার তরফে আরও বলা হয়, কর্মীদের শুধু ঘুমের জন্য এই দিন ছুটি দেওয়া হচ্ছে। নানান কাজের মাঝে ঘুম জরুরি। তাই এই দিনটি শুধু ঘুমের দিন।

গত ১৫ মার্চ ওয়েকফিট সমস্ত কর্মীদের একটি মেল পাঠায়। সেখানে কর্মীদের বলা হয়, বিশ্ব ঘুম দিবস উপলক্ষে বিশ্রামের জন্য ওয়েকফিটের সব কর্মীকে আগামী ১৭ মার্চ ছুটির সুবিধা দেওয়া হচ্ছে।  অন্যান্য ছুটির দিনের মতোই এই দিনের ছুটি পেতে এইচআর পোর্টালে আবেদন করার কথা বলা হয় সংস্থার তরফে পাঠান মেলে। অন্যদিকে বেসরকারি সংস্থার এমন সিদ্ধান্তের কথা নেট মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। পোস্টটি শেয়ার করেছে বহু নেটিজেন। পোস্টটিতে লাইকও করেছেন অনেকে। নেটিজেনরা সংস্থার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী