পয়লা বৈশাখে লক্ষ্মী-গণেশ পুজো করবেন কখন ? জেনে নিন শুভ সময়

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :        এসো হে বৈশাখ, এসো, এসো

                                       তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

                                    বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক

                                                           এসো, এসো…

পয়লা বৈশাখ হল বাংলা নববর্ষের প্রথম দিন, যা বাঙালিদের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর হয় ১৪ এপ্রিল বা ১৫ এপ্রিল পালিত হয় পয়লা বৈশাখ, যা বাংলা সন অনুযায়ী বৈশাখ মাসের ১ তারিখ। এদিন সূচিত হয় নতুন বছরের পথচলা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এটি সরকারিভাবে ছুটির দিন, তবে ত্রিপুরা ও অসম-সহ বিভিন্ন বাঙালি অধ্যুষিত অঞ্চলে খুব আমেজের সাথে পালিত হয় এই উৎসব। আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার, সুখ-দুঃখ, শুভ-অশুভ প্রভৃতি নানা ঘটনার মধ্যে দিয়ে ১৪৩১ শেষ করে ১৪৩২ শুরু হতে চলেছে।

এই দিনটির আধ্যাত্মিক গুরুত্ব তেমন কিছু না থাকলেও, নতুন বছরের প্রথম দিন হিসেবে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রচলিত রীতি অনুযায়ী কোনও শুভ কাজ শুরুর আগে দেবতা এবং গুরুজনদের আশীর্বাদে সমৃদ্ধ হওয়া হিন্দুদের রীতি বা সংস্কার। এই দিনে সকাল সকাল স্নান করে নতুন পোশাক পরা এবং মন্দিরে গিয়ে প্রার্থনা করা হয়। অনেকে ঘরে পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভাজা, ও বিভিন্ন পিঠে-পায়েস দিয়ে অতিথি আপ্যায়ন করেন। ব্যবসায়ীরা ‘হালখাতা’ উৎসব পালন করেন, যেখানে ক্রেতাদের মিষ্টি খাইয়ে নতুন খাতা খোলা হয়। শাস্ত্রমতে যেহেতু কোনও কাজ শুরুর আগে গণেশের আরাধনা করলে কর্মে সিদ্ধি লাভ বা সফলতা প্রাপ্তি হয় ও তারই সঙ্গে লক্ষ্মীলাভের বাসনায় মা লক্ষ্মীর আরাধনা করা হয়, তাই সারা বছর ব্যবসায় সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মী লাভের উদ্দেশ্যে এই দিন সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পূজা করা হয় এবং নতুন খাতায় স্বস্তিক চিহ্ন এঁকে নতুন করে ব্যবসা শুরু করা হয়।

তবে জানেন কী, এবছর পয়লা বৈশাখে কখন লক্ষ্মী গণেশের পুজো করবেন ?

  • পয়লা বৈশাখ— ১৫ এপ্রিল, মঙ্গলবার।
  • দ্বিতীয়া তিথি— বেলা ১০টা ৫৬ মিনিট পর্যন্ত, তার পর শুরু হবে তৃতীয়া তিথি।
  • অমৃতযোগ— সকাল ৭টা ৫০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত, পুনরায় ১২টা ৫৩ মিনিট থেকে বেলা ২টো ৩২ মিনিট, পুনরায় ৩টে ২৪ মিনিট থেকে ৫টা ৪ মিনিট পর্যন্ত।
  • বারবেলা— সকাল ৬টা ৫৫ মিনিট থেকে ৮টা ২৮ মিনিট পর্যন্ত, পুনরায় ১টা ১২ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত।

পয়লা বৈশাখ শুধুমাত্র একটি দিন নয়—এটি বাঙালি সংস্কৃতির প্রাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব সবাইকে একসঙ্গে নিয়ে আসে। এটি নতুন আশা, আনন্দ, ও ঐক্যের প্রতীক। এই মুহূর্তের পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকাদের নতুন বছরের শুভেচ্ছা রইল। জীবনে আসুক সুখ, সমৃদ্ধি এবং সফলতা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক