পিছনে মহিলা সওয়ারি, চলন্ত বাইকেই হস্তমৈথুনে ব্যস্ত র‍্যাপিডো চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের এক র‍্যাপিডো চালকের যৌনবিকৃতি প্রকাশ্যে। পিছনে মহিলা সওয়ারিকে নিয়ে এক হাতে মোটর বাইক চালাতে চালাতে হস্তমৈথুনে ব্যস্ত হয়ে পড়ল চালক। আর চোখের সামনে চালকের ওই কীর্তি অবাক হয়ে যান মহিলা যাত্রী। শুধু যে চলন্ত গাড়িতে হস্তমৈথুন করেছেন তাই নয়, গন্তব্যের ২০০ মিটার আগেই নামিয়ে দিয়েছেন সওয়ারিকে। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ওই ন্যক্কারজনক ঘটনার কথা তুলে ধরেছছেন ওই মহিলা যাত্রী। সঙ্গে সঙ্গেই বিকৃত যৌনমনস্ক র‍্যাপিডো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছিল ওই দিন? আথিরা পুরুষোত্তমন নামে নির্যাতিতা মহিলা যাত্রী জানিয়েছেন, গত শুক্রবার  মণিপুরে চলা হিংসার প্রতিবাদে বেঙ্গালুরুর টাউন হলের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধেয় বাড়ি ফেরার জন্য র‍্যাপিডো বুক করেছিলেন। কিন্তু যে গাড়ির কথা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য এক মোটর বাইক এসে হাজির হয়। চালক জানায়, যে বাইকের আসার কথা ছিল তা মেরামত হচ্ছে। ফলে তার গাড়িতেই যেতে হবে। সরল বিশ্বাসে তিনি উঠে পড়েন। আর তার পরেই ঘটল সেই বিষ্ময়কর ঘটনা।

আথিরার কথায়, ‘কিছুদূর এগোনোর পরে এক নির্জন রাস্তা ধরেন চালক। যে রাসতায় আন্য কোনও গাড়ি ছিল না। তার পরে এক হাতে বাইক চালাতে থাকেন। অন্য হাতে হস্তমৈথুনে ব্যস্ত হয়ে পড়েন। রাগে, ঘৃণায় শিরশির করে উঠল গোটা শরীর। শুধু নিজের নিরাপত্তার জন্য চোখ আর মুখ বুজে থাকলাম।’ শুধু তাই নয়, আথিরাকে নামিয়ে দেওয়ার পরে ওই র‍্যাপিডো চালক হোয়াটসঅ্যাপে একাধিক বার প্রেমের প্রস্তাব ও অশালীন মেসেজ পাঠানোর পাশাপাশি ফোন করেও উত্যক্ত করেছে।

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন চাঁপদানির বিধায়ক

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

প্রকাশ্যে রাস্তায় দম্পতিকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

‘পোলিং এজেন্ট পাবে না বলে পালিয়েছে’, পুনর্নির্বাচনে জাহাঙ্গিরের নাম প্রত্যাহার নিয়ে মন্তব্য শুভেন্দুর

রাজনীতি চলবে না, পালাবদলের পর দুধ-গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ কঙ্কালীতলায়

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম