পছন্দের পানীয় নয়, তবুও বিয়ার সংস্থার শেয়ার কিনলেন বিল গেটস

৯৪ কোটি মার্কিন ডলারের সমমূল্যের শেয়ার কিনেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হুইস্কি থেকে শুরু করে স্কচ-সব সুরার প্রতি আসক্তি রয়েছে তাঁর। কিন্তু বিয়ার খুব একটা পছন্দ নয় মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের। গত পাঁচ বছর আগে এক সাক্ষা‍ৎকারে বিয়ারের বিষয়ে তাঁর অনাসক্তির কথাও জানিয়ে বলেছিলেন, ‘আমি খুব একটা বিয়ার পান করি না।’ তবে বিয়ারে অনাসক্তি থাকলে কী হবে, বিনিয়োগের ক্ষেত্রে বিয়ার উ‍ৎপাদনকারী সংস্থাকেই বেছে নিয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা। বিশ্বের অন্যতম বড় বিয়ার উ‍ৎপাদক সংস্থা হাইনিকেন হোল্ডিং এনভির ৩ দশমিক ৭৬ শতাংশ শেয়ার কিনেছেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি ওই শেয়ার কিনেছেন গেটস।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, ‘মেক্সিকোর  আর্থিক লগ্নি সংক্রান্ত প্রতিষ্ঠান ফেমসা গত ১৭ ফেব্রুয়ারি তাদের হাতে থাকা হাইনকিন হোল্ডিংয়ের ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছে। তার মধ্যে ১ কোটি ৮ লাখ শেয়ার কিনে নিয়েছেন বিল গেটস। যার বর্তমান বাজারমূল্য ৮৮ কাোটি ৩০ লাখ ইউরো বা প্রায় ৯৪ কোটি মার্কিন ডলার। বিয়ার সংস্থার শেয়ার কেনার বিষয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।’

বিল গেটসের বিয়ার সংস্থার শেয়ার কেনার খবর ছড়িয়ে পড়ার পরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেননা ২০১৮ সালে রেডিটের ‘যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করুন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মাইক্রোসফট কর্তা বলেছিলেন, ‘তিনি খুব একটা বিয়ার পান করেন না। বেসবলের মতো কোনও খেলার শেষে আমি হয়তো হালকা বিয়ার পান করি। তাও সবাইকে সঙ্গ দেওয়ার জন্য। তাও করি সবাই যে আনন্দ করে, তাদের সঙ্গ দেওয়ার জন্য।’

 

 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই