শীতের রাতে ‘গরম শব্দের’ সন্ধান দেবে এই বইগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি : জাঁকিয়ে বসেছে শীত। এইসময় কেউ রওনা দিয়েছেন পাহাড়ি পথে। কেউ বা মন দিয়েছেন কাজে। সারাদিন শেষে ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে চায়ের কাপে মুখ ডুবিয়ে আহা যেন স্বর্গসুখ…। অনেকে ঘুমোনোর আগে বই পড়ার অভ্যেস থাকে। এইসময় বই পড়ার মজাই আলাদা। তবে কি বই পড়বেন ভাবছেন ?  এই উত্তর দিচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বিল গেটস।

তিনি কেবল ধনী মানুষের জন্য জনপ্রিয়তা পান নি। এর পাশাপাশি তিনি একজন চিন্তাবিদ, মানবহিতৈষী বটে। সম্প্রতি নিজের ব্লগ গেটসনোটসে এই ধনকুবের লিখেছেন তাঁর এই বছর পড়া প্রিয় বইগুলোর কথা। শীতের রাতে এই বইগুলো আপনাকে এনে দেবে রোমাঞ্চ। এমনকী সারাদিনের ক্লান্তিও দূর করতে পারে এই বইগুলো।

অ্যান আনফিনিশড লাভ স্টোরি, ডোরিস কার্নস গুডউইন : বিল গেটস বলেন,‘আমি ডোরিসের বইয়ের বিশাল ভক্ত। তবে তাঁর এই জীবনীগ্রন্থ পড়ার আগে মানুষটার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানতাম না। বইতে মূলত তাঁর প্রয়াত স্বামীর গল্প গুরুত্ব পেয়েছে। তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ, আমেরিকার ইতিহাসের সবচেয়ে অশান্ত সময়টাতে যিনি প্রেসিডেন্ট কেনেডি ও প্রেসিডেন্ট জনসনের বক্তৃতা লেখক হিসেবেও কাজ করেছেন। ডোরিস সত্যিই একজন অসাধারণ লেখক।

দ্য অ্যাংশাস জেনারেশন, জনাথন হাইট : এই বই নিয়ে বিল গেটস বলেন, ‘সন্তানদের যাঁরা লালন পালন করছেন বা মাতৃত্বের সঙ্গে যুক্ত তাঁদের জন্য একেবারে পারফেক্ট এই বইটি। বইটা পড়ে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায়। মা-বাবার অজ্ঞাতে নানা জায়গায় ঘুরঘুর করতাম, কখনো কখনো বিপদেও পড়তাম, সেই অভিজ্ঞতা গুলোই আমাকে আজকের আমি বানিয়েছে।’

ইঞ্জিনিয়ারিং ইন প্লেইন সাইট, গ্র্যাডি হিলহাউজ : মাটি ফুঁড়ে বেরিয়ে আসা রহস্যের কথা জানতে চান ?  দেখে কখনো কি ভেবেছেন, ‘এটা কোথা থেকে এল?’ যদি ভেবে থাকেন, এই বই আপনার জন্যই।হিলহাউজ থেকে শুরু করে ট্রান্সফরমার কিংবা সেলফোনের টাওয়ারের মতো রহস্যময় বিষয়গুলো এখানে রয়েছে।

দ্য কামিং ওয়েভ, মুস্তফা সুলেমান : কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিজ্ঞানের অত্যাধুনিক নিদর্শন সম্পর্কে জানতে হলে ‘দ্য কামিং ওয়েভ’ বইটি পড়তে পারেন। এই বইটি পড়লে শীতের রাতে অন্যরকম অনুভূতি পাবেন আপনি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই