বঙ্গনারীর অঙ্গশোভায় অটুট হোক তসর বন্ধন

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে বঙ্গ নারীর অঙ্গ শোভায় শাড়ির সর্বাঙ্গীন। আসলে বঙ্গললনার জন্য শাড়ির মতো আর কোনও জিনিস হয় না। বাংলার শাড়ি মানে তাতে রয়েছে নানা রকমের তসর, সিল্ক, মসলিন। এবার পুজোয় জোর কদমে বাজারে বিকোচ্ছে তসর। তাও আবার পিওর তসরের মধ্যে হ্যান্ড প্রিন্ট। এমনিতেই বঙ্গ জীবনে বিষ্ণুপুরী তসরের প্রতি ভালবাসা প্রচুর। দাম একটু বেশির দিকে হলেও এর কদরের কমতি নেই। চলতি বছর সারা রাজ্যের বাজারে বাঁকুড়ার বিষ্ণুপুরের তসরের দারুণ দর। গত বছর বিশ্ব বাংলার শাড়ির উপর নজর ছিল, এই বছর সেই জায়গা নিয়েছে বিষ্ণুপুরী তসর।

পিওর ক্রেপের মধ্যে পজিশন প্রিন্ট, কাঞ্জিবরম, পচমপল্লির মতো নিত্যনতুন ট্রেন্ডি শাড়ি থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শাড়ি। তাই এবার তসরের চাহিদা প্রচুর। দেখা যাচ্ছে যা ক্রেতার সংখ্যা, সেই সংখ্যক শাড়ি তৈরি করে উঠতে পারছেন না শিল্পীরা। এক লট শেষ হতে না হতেই দ্বিতীয় লটের অর্ডার। এভাবে দেবী দুর্গার আগমনে যেভাবে বিক্রেতাদের লক্ষ্মীলাভ হচ্ছে তাতে বেজায় খুশি তাঁরা। বিক্রেতাদের বক্তব্য, সম্পূর্ণ বাংলার তৈরি পিওর তসরের মধ্যে হ্যান্ডপ্রিন্ট যেভাবে মানুষকে আকর্ষণ করছে, তার কাছে ফেল নানা রকমের ফ্যান্সি শাড়ি।

শাড়ি যারা পরতে ভালবাসেন সেরকম মহিলাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই গ্রামবাংলার হারিয়ে যাওয়া শাড়িরা পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে। তাঁরই অনুপ্রেরণায় বিষ্ণুপুরের তসর শাড়ির ব্যাপক প্রসার। এই শাড়ির কমি নিয়ে তো কোনও কথা হবে না। সেই সঙ্গে সাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্পীদের পরিশ্রম। প্রচুর ধৈর্য্য না থাকতে হ্যান্ডপ্রিন্ট তসর তৈরি করা যায়  না। তাই দিনে দিনে তসরের কদর বেড়েছে বই কমেনি।

তবে এবারের পুজোয় তসর শো স্টপার হলেও কম যায় না বিষ্ণুপুরের কলাক্ষেত্র শাড়ি, বিষ্ণুপুরি সিল্কের মধ্যে হ্যান্ডপ্রিন্ট ইঞ্চি বর্ডার শাড়িও। সেইসঙ্গে বেঙ্গালুরুর সেমি পচমপল্লি, টিস্যু কাঞ্জিবরম, বেনারসের মশরু সিল্ক, সুরাতের ক্রাশ টিস্যু, আমেদাবাদের চিনন সিল্ক, সেমি পজিশন,  ফ্রেন্ডি শাড়ি। এছাড়াও পার্টিওয়ারের জন্য ক্রেপ খাড্ডি, শিফন খাড্ডি শাড়িও। সবে মিলে একসঙ্গে পুজোর বাজার কাঁপাচ্ছে বাংলার শাড়িকূল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের