সাংবাদিকতায় ফিরলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন

'ডেইলি মেল' পত্রিকায় প্রতি শনিবার প্রকাশিত হবে বরিসের বিশেষ নিবন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিতর্কে জড়িয়ে প্রথমে প্রধানমন্ত্রীর কুর্সি খোয়াতে হয়েছিল। সম্প্রতি সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন বরিস জনসন। আর সাংসদ পদে ইস্তফা দিয়ে ফের নিজের পরনো পেশা সাংবাদিকতায় ফিরলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশের নামী সংবাদপত্র ‘ডেইলি মেল’ এর সঙ্গে যুক্ত হয়েছেন বরিস। এখন থেকে পত্রিকার জন্য সমসাময়িক বিষয় নিয়ে প্রতি শনিবার প্রকাশিত হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিশেষ কলম। বিতর্কিত প্রধানমন্ত্রীকে চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নামি সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বের পাঠকদের কাছে বরিস জনসনের কলম অচিরেই  জনপ্রিয় হয়ে ওঠবে বলে বিশ্বাস করি।’

রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন জনসন। বিখ্যাত ‘টাইমস’ পত্রিকার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে চাকরি খোয়ান। তার পরে যোগ দেন ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায়। ব্রাসেলসের সংবাদদাতার দায়িত্ব পালন করেন। সেখানেও ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচক হয়ে ওঠেন। সংসদ সদস্য হওয়ার পরে ‘স্পেকটর’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীনও ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় নিয়মিত কলম লিখতেন।

একাধিক কেলেঙ্কারিতে জড়িত বরিস জনসন গত ৯ জুন সাংসদ পদে ইস্তফা দেন। এক সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দারুণ সম্পর্ক থাকলেও ইদানিং সেই সম্পর্কে ভাঁটা পড়েছে। বরাবর বিতর্কের শিরোনামে থাকা বরিস নয়া দায়িত্ব কীভাবে পালন করেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু