ক্যান্সার রোগীদের জন্য বিয়ের আসরে চুল কেটে ফেললেন কনে

এই চুল তিনি ক্যান্সার আক্রান্ত রোগীদের (cancer patients) দান (donate) করতে চান তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে সবাই চায়। আর সেই কারণে নানান পদক্ষেপও নেন অনেকে। এবার নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে নিজের চুল কেটে ফেললেন এক কনে (Bride)। কিন্তু কেন চুল (Hair) কেটে (Cut) ফেললেন তিনি? ওই কনে (Bride) জানান, এই চুল তিনি ক্যান্সার আক্রান্ত রোগীদের (cancer patients) দান (donate) করতে চান। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলা কনের চুল কেটে ফেলার এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান অতিথিরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই কনেকে বিয়ের আসরে চুল কেটে ফেলতে দেখা যাচ্ছে। ভিডিওতে ক্যাপশানে লেখা, ‘আমি কখনই এটা ভুলব না….আমার মাকে ক্যান্সারে হারানোর পর আমি বুঝতে পারি একজন নারীর চুল না থাকাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে’।

ইনস্টাগ্রামে ভিডিওটি ব্রায়ানা এসলিংগার নামে একজন শেয়ার করেছেন। ভিডিওতে বিয়ের সাদা পোশাকে সজ্জিত এক তরুণীকে দেখা যায় লম্বা বেণি করা চুলে। একটি ঘরে তাঁর সেই বেনীর চুল কাটতে দেখা যায় ভিডিওতে। বিষয়টি নিয়ে তরুণী জানান, নিজের লম্বা চুল ক্যান্সার রোগীদের দান করতে চান তিনি। তিনি আরও জানান, মরণ রোগের কারণে যে সকল মানুষের চুল হারাতে হয় তাদেরকেই বিয়ের মতো বিশেষ দিনে নিজের চুল দান করতে চেয়েছিলেন তিনি। এই কথা বলার সময় আবেগ বিহ্বল হয়ে পড়েন কনে। কথা বলতে বলতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরতেও দেখা যায় ভিডিওতে। অন্যদিকে সদ্য বিবাহ করতে চলা কনের বড় চুল কেটে ফেলতে দেখে চোখের কোন ভিজে যায় পরিবারের সদস্যদেরও।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা