সন্তানের মতো আদর, মহিষের জন্মদিনে লক্ষাধিক টাকার খরচ গ্রামবাসীর, নেপথ্যে কোন কারণ?

শুধু তাই নয়, মহিষের জন্মদিনের ভোজ খেলেন শত শত গ্রামবাসী। চমকপ্রদ জন্মদিনের অনুষ্ঠানটি হয়েছে বাছরায়ুন থানা এলাকার অন্তর্গত সুনগড় গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, পয়সা থাকলে ‘ভূতের বাবারও শ্রাদ্ধ হয়।’ এবার তেমনই কিছু দেখল উত্তর প্রদেশের আমরোহার গ্রামবাসীরা। যেখানে এক গ্রামবাসী তাঁর পোষ্য মহিষের জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে পালন করে গোটা গ্রামবাসীকে অবাক করে দিলেন। শুধু তাই নয়, মহিষের জন্মদিনের ভোজ খেলেন শত শত গ্রামবাসী। চমকপ্রদ জন্মদিনের অনুষ্ঠানটি হয়েছে বাছরায়ুন থানা এলাকার অন্তর্গত সুনগড় গ্রামে। যেখানে ওই মহিষের মালিক লক্ষ লক্ষ টাকা খরচ করে শত শত গ্রামবাসীকে ভোজন করিয়েছেন, কেক কেটেছেন এবং ডিজে-র তালে নাচিয়েছেন। এই অনুষ্ঠানের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যা অবাক করেছে গোটা নেটপাড়াকে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিষকে মুদ্রার মালায় সাজিয়ে গুছিয়ে প্রদর্শন করা হচ্ছে। আর তাকে দেখতে ভিড় জমিয়েছেন শত শত গ্রামবাসী। জানা গিয়েছে, ওই গ্রামের একজন গ্রামবাসী তার মহিষকে জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে জন্মদিন উদযাপনের ঘোষণা দেওয়ার পরেই গ্রামবাসীদের ভিড় জমা হয়। এবং মহিষের মালিক, গ্রামবাসীরা পশুটির গলায় মুদ্রার মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরান। সঙ্গে ডিজে বাজানো হয় এবং গ্রামবাসীদের তাতে নাচতে দেখা যায়। এটাই এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে উঠেছে। এমনকী কেক কাটার পর শত শত গ্রামবাসীর জন্য একটি ভোজ পরিবেশন করা হয়।

যাতে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করেন মালিক। আর মালিকের এই উদারতা দেখে মুগ্ধ হন এলাকার লোকজন। তবে তার এই অনন্য কাজ নিয়ে মানুষ নানা রকম মতামত প্রকাশ করছে। এই জনপ্রিয়তার স্টান্ট দেখে অনেকেই অনুমান করছেন, এতে রাজনীতির যোগ রয়েছে। এই মহিষের মালিক গ্রামবাসী পরবর্তীতে গ্রামপ্রধানের প্রার্থী হতে পারেন। তাই এমনটা আগেভাগেই করে লোক ভোলাচ্ছেন। অর্থাৎ তিনি পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই রাজনৈতিক পদ নিশ্চিত করার জন্য মহিষের জন্মদিনকে ব্যবহার করার এই অনন্য পদ্ধতিটি আলোচনার বিষয় হয়ে উঠেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে