মোদির বাসভবনে নয়া সদস্য, খুশিতে ডগমগ প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানী দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন হিসাবেই গোটা দেশের কাছে পরিচিত। সেই বাসভবনেই নতুন সদস্যের আগমন ঘটেছে। আর সেই নতুন সদস্যকে দেখে খুশিতে ডগমগ খোদ প্রধানমন্ত্রী। নয়া অতিথিকে কীভাবে আদর করবেন তা বুঝে উঠতে পারেননি তিনি। কখনও গলা জড়িয়ে ধরলেন। কখনও মাথায় এঁকে দিলেন আদরের চুম্বন।

তাহলে খুলে‌ই বলা যাক ঘটনাটি। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর  বাসভবন চত্বরে গোশালা রয়েছে। ওই গোশালাতেই একটি গাভী সদ্যই বাছুরের জন্ম দিয়েছে। এতদিন গোশালায় বড় হচ্ছিল বাছুরটি। সম্প্রতি নিজের  মূল বাসভবনেই সেই বাছুরটিকে নিয়ে এসেছিলেন মোদি। সোজা নিজের মন্দির কক্ষে বাছুরটিকে নিয়ে হাজির হন প্রধানমন্ত্রী। ভালবসে অবলা জীবটির নাম রেখেছেন দীপজ্যোতি।

শনিবার সকালেই নিজের ‘এক্স’ হ্যান্ডলে বাছুরটির সঙ্গে সময় কাটানোর বেশ কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে নয়া অতিথিকে দেশবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘৭ লোককল্যাণ মার্গের বাসভবনে নয়া সদস্য। দীপজ্যোতি সত্যিই গোটা বাড়িতে আলো ছড়িয়েছে।’ ছবিতে দেখা যাচ্ছে গলায় নানা রংয়ের ফুলের মালা ও নতুন পোশাক পরিহিত দীপজ্যোতি শান্তভাবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, নয়া সদস্যের মাথায় প্রিয়জনের মতো পরম মমতায় আদরের চুম্বন এঁকে দিচ্ছেন প্রধানমন্ত্রী। কোনও ছবিতে দীপজ্যোতির গলা জড়িয়ে ধরে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। আর বাধ্য ছাত্রের মতো প্রধানমন্ত্রীর ভালবাসা উপভোগ করছেন দীপজ্যোতি।

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?