‘বড় স্তনের জন্যেই O-1B মার্কিন ভিসা পেয়েছি’, ইনফ্লুয়েন্সারের মন্তব্যে তোলপাড় নেটপাড়া

বড় স্তনের জন্যে আমেরিকার 0-1B ভিসা পেলেন কানাডার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কী হতবাক হয়ে গেলেন তাই তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় স্তনের জন্যে আমেরিকার 0-1B ভিসা পেলেন কানাডার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কী হতবাক হয়ে গেলেন তাই তো? আসলে ডিজিটাল যুগে, প্রতিভার কোনও অন্ত নেই। একসময় প্রতিভা শুধু মঞ্চ, স্টুডিও বা খেলার মাঠেই আটকে থাকত। কিন্তু এখন মানুষের সকল কার্যক্রমই সোশ্যাল মিডিয়ার পছন্দের। যেখানে যত বেশি ভিউ হবে, ততই আপনার জনপ্রিয়তা বাড়বে। হ্যাঁ, এবার স্তনের জন্যে আমেরিকার 0-1B ভিসা পেয়ে আলোচনায় এলেন কানাডিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার জুলিয়া অ্যান। যিনি তাঁর নিত্যদিনের আকর্ষণীয় কন্টেন্টের জন্যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত। এবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার জন্যে মার্কিন 0-1B ভিসা পেলেন। জুলিয়া নিজেই তাঁর পোস্টে বিষয়টির ব্যাখ্যা করেছেন। এবং জানিয়েছেন তাঁর স্তনই মার্কিন O-1B ভিসা পেতে সাহায্য করেছে। তাঁর এই পোস্টটি নেটপাড়ার নজর কেড়েছে। এবং মার্কিন অভিবাসন নীতির পরিবর্তিত ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

O-1B ভিসা মুলত ‘অসাধারণ দক্ষতা’ সম্পন্ন শিল্পীদের দেওয়া হয়। তবে মজার বিষয় হল, জুলিয়া এই ভিসা র আবেদনে, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইরাল কন্টেন্টগুলির ভিডিও জমা দিয়েছিলেন। কোনও ভিডিওতে তিনি লো-কাট শার্ট পরেছিলেন, কোনও ভিডিওতে তাঁকে স্যান্ডউইচ খেতে খেতে মজার ভঙ্গিতে প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখা গিয়েছিল। জুলিয়া নিজেই স্বীকার করেছেন যে, তিনি এই ভিডিওগুলি মার্কিন সরকারের কাছে পাঠিয়ে ছিলেন। আর তারপরেই মার্কিন সরকার তাঁর O-1B ভিসার আবেদন মঞ্জুর করেন। জুলিয়া বলেন, ‘এই ভিসা পাওয়ার জন্যে হয়তো আমার একমাত্র প্রতিভা আমার বড় স্তন।’ অর্থাৎ বর্তমানে বড় স্তনও কারো প্রতিভা হতে পারে! সেটাই প্রমাণিত হল। তিনি ২০২৪ সালে O-1B ভিসাটি পেয়েছিলেন। এর আবেদনের ২০,০০০ জনের মধ্যে তিনি একজন ছিলেন। আর সেটি তিনি এই ভিসার যোগ্যতার জন্যে তিনি তাঁর বড় স্তনকে দায়ী করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Julia Ain (@qveenjuliaa)

O-1B ভিসার ইতিহাস

O-1B ভিসা আমেরিকার একটি অত্যন্ত বিশেষায়িত ভিসা। এটি ১৯৭২ সালে শুরু হয়েছিল, এই ভিসার মাধ্যমেই বিখ্যাত গায়ক জন লেনন আমেরিকায় থাকার সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে, ১৯৯০ সালে, এটি আনুষ্ঠানিকভাবে ‘শিল্পের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা’ সম্পন্ন বিদেশী নাগরিকদের জন্য প্রয়োগ করা হয়। গত ১০ বছরে, এই ভিসা প্রাপ্তদের প্রোফাইল উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। পূর্বে প্রধান শিল্পী, গায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই ভিসা পাওয়ার জন্য আবেদন করতেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া প্রভাবশালী, ই-স্পোর্টস খেলোয়াড় এবং কন্টেন্ট নির্মাতারাও এই ভিসা পাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে এটির পরিবর্তন হচ্ছে। তবে O-1B ভিসা পাওয়ার জন্য কেবল শারীরিক উপস্থিতি বা সাহসী ভিডিও যথেষ্ট নয়। মার্কিন অভিবাসন বিধি অনুসারে, আবেদনকারীদের তাদের ক্ষেত্রে তাদের স্বতন্ত্রতা প্রমাণ করতে হবে। এর জন্য জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি, বিশাল ভক্ত অনুসরণ, উল্লেখযোগ্য আয়, বাণিজ্যিক সাফল্য এবং শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি প্রমাণের প্রয়োজন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের