ক্যান্সারকে হারিয়ে স্বপ্নপূরণ! ৬ বছরের মারণ লড়াই শেষে UPSC জয় ছত্তিশগড়ের সঞ্জয়ের

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার সঞ্জয় ডাহারিয়া, ছয় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে তিনটি চাকরি ছেড়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬ মার্চ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC CSE 2025) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। টপার হয়েছেন রাজস্থানের বাসিন্দা অনুজ অগ্নিহোত্রী। যাই হোক, UPSC পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকে অনেক অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প উঠে আসছে। যার মধ্যে একটি গল্প ছত্তিশগড়ের সঞ্জয় ডাহারিয়ার। তিনিও এবার UPSC-তে সাফল্য অর্জন করেছেন। কিন্তু তাঁর এই সাফল্য সহজে আসেনি, এর জন্যে অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে। জীবনে একাধিক কঠিন পরিস্থিতি আসা সত্ত্বেও, হাল ছাড়েন নি তিনি। অবশেষে গতকাল তাঁর স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। চলুন জেনে নেওয়া যাক, তাঁর UPSC যাত্রার পথ কতটা দুর্গম ছিল?

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলার সঞ্জয় ডাহারিয়া, ছয় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে তিনটি চাকরি ছেড়েছিলেন তিনি। তৃতীয় প্রচেষ্টার পর অবশেষে তিনি UPSC2025 পরীক্ষায় ৯৪৬ তম স্থান অর্জন করেন। কৃষক পরিবারে জন্মগ্রহণকারী, তাঁর সাফল্যে খুশি হয়েছে তাঁর পরিবার এবং গোটা গ্রাম। আর্থিক অনটনের কারণে কোনও দামি স্কুলে পড়তে পারেননি তিনি। গ্রামেরই একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। তাই সিভিল সার্ভিসে যাওয়ার পথটি দাহারিয়াদের জন্য সহজসাধ্য ছিল না। UPSC পাশ করার জন্যে তিনি তিন তিনটি সরকারি চাকরি ছেড়েছিলেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজ করে ছিলেন তিনি, তারপর পদত্যাগ করেন। এরপর ২০১২ সালে, তাঁর ক্যান্সার ধরা পড়ে। এত গুরুতর অসুস্থতা নিয়েও তিনি হাল ছাড়েননি। প্রায় ছয় বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

এই অসুস্থতা তাঁর দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলে। চোখের সমস্যা থাকা সত্ত্বেও, তিনি হাল ছাড়েননি। এরপর তিনি রায়পুরের একটি ব্যাংক এবং মহাসমুন্দ ডাকঘরে চাকরি করে সিভিল সার্ভিস অফিসার হওয়ার লক্ষ্য অর্জন করেন। তবে তিনি ২০২২ সালে UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তাঁর লক্ষ্য পূরণ হয়নি। এরপর তিনি তাঁর লক্ষ্যের প্রতি সম্পূর্ণ নিবেদিতপ্রাণ হয়ে ২০২৫ সালে তৃতীয় প্রচেষ্টা চালান। অবশেষে সফল হলেন। তিনি জানিয়েছেন, অনেক কঠিন সময় এসেছে তাঁর জীবনে, কিন্তু তিনি কখনও নিজেকে হতাশ করেননি। ক্রমাগত নিজেকে অনুপ্রাণিত করে গিয়েছেন এবং লক্ষ্যের প্রতি মনোনিবেশ করেছেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সঞ্জয় ডাহারিয়া বলেন, ‘আমি সিভিল সার্ভিসের মাধ্যমে দেশের সেবা করতে চাই। আইএএস ক্যাডারের জন্য নির্বাচিত হই বা অন্য কোনও চাকরিতে, জনসেবার প্রতি আমার অঙ্গীকার অটুট থাকবে।’

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ