বিড়াল পুষতে চাইলে লাগবে লাইসেন্স, নাহলে গুণতে হবে জরিমানা, কোন শহরে চালু এমন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই মনে করেন বিড়াল মা ষষ্ঠীর বাহন। তাই অনেকেই মা ষষ্ঠীর কৃপা লাভের জন্য বাড়িতে বিড়াল পোষেন। তবে নবরাত্রির মধ্যেই বিড়াল প্রেমীদের জন্য দুঃসংবাদ। এখন থেকে বিড়াল পুষতে হলে লাগবে লাইসেন্স। সেই লাইসেন্স ফি বাবদ বছরে গুণতে হবে ৫০০ টাকা। আর কেউ যদি লাইসেন্স না করান এবং বিড়াল পুষতে গিয়ে পাকড়াও হন, তাহলে তাঁকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

এমনই নিয়ম চালু হয়েছে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের লখনউতে। গত ২৭ সেপ্টেম্বর শনিবার থেকেই শহরে নয়া নিয়ম চালু করেছে লখনউ পুর নিগম। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অনেক বিড়াল প্রেমীই পুর নিগমের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এর আগেই কুকুর পোষার জন্য লাইসেন্স প্রথা চালু করেছিল লখনউ পুর নিগম।

বিড়াল পোষার ক্ষেত্রে লাইসেন্স চালুর বিষয়ে লখনউ পুর নিগমের পুর কমিশনার গৌরব কুমারের ব্যাখ্যা, ‘শহরে কত সংখ্যক বিড়াল রয়েছে তার সঠিক হিসাব রাখার পাশাপাশি অবলা জীবদের দেখভাল যাতে ঠিকমতো করেন মালিকরা, তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিড়াল পোষার জন্য যারা লাইসেন্স নেবেন তাদের বাড়িতে গিয়েও মাঝেমধ্যে পুরনিগমের কর্মীরা খোঁজখবর নেবেন, অবলা জীবকে ঠিকঠাক যত্ন করা হচ্ছে কিনা।’ তবে শুধুমাত্র বিড়াল পোষার ক্ষেত্রেই লাইসেন্স প্রথা চালু হয়নি, পশু ব্রিডিং সেন্টারগুলির জন্যও লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি বছর সেন্টার চালানোর জন্য লাইসেন্স ফি বাবদ ৫০০০ টাকা দিতে হবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে