প্রত্যন্ত অঞ্চলে ভোটকর্মীদের সমস্যা দেখতে ১৮ কিলোমিটার হাঁটলেন Chief Election Commissioner

শুক্রবার তিনি এবং কমিশনের বেশ কয়েকজন কর্তা চামোলির দুমক এবং কালগথে যান ১৮ কিলোমিটার ট্রেক করে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চামোলি (উত্তরাখণ্ড): প্রত্যন্ত অঞ্চলে ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে গেলে ভোটকর্মীরা কী ধরনের সমস্যার মুখে পড়েন, তা নিজের চোখে দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমার। শুক্রবার তিনি এবং নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্তা উত্তরাখণ্ডের চামোলি জেলার প্রত্যন্ত গ্রাম দুমক এবং কালগথে তিনি ১৮ কিলোমিটার ট্রেক করলেন।

সর্বভারতীয় সংবাদসংস্থাকে মুখ্য নির্বাচন কমিশনার (Commissioner) বলেন, ‘আমি নিজে শুনেছি, এখানে ভোট নির্বাঘ্নে সম্পন্ন করাটা বেশ চ্যালেঞ্জ। ভোটকর্মীদের এখানে পৌঁছতে লাগে তিনদিন। পরিকাঠামোগত সমস্যা তো রয়েছে। কিন্তু সেই সমস্যা কতটা, তা নিজের চোখে দেখা অত্যন্ত প্রয়োজন ছিল। তাই, সরেজমিনে দেখে নিলাম।’ মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, তিনি আগামীদিনে এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে যাবেন। দেখবেন সেখানকার সমস্যা।

গ্রামে দেশের প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) আসার খবর শুনে গ্রামের মানুষ রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন। রাজীব কুমার এবং তাঁর সহকর্মীরা সেখানে পৌঁছলে তাদের অভ্যর্থনা দেওয়া হয়। রাজীব কুমার সেখানকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথাও বলেন। শোনেন তাদের অভাব অভিযোগের কথা।

উল্লেখ করা যেতে পারে, দুমাক ভোটকেন্দ্রটি বদ্রিনাথ বিধানসভার অন্তর্গত। শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী চম্পাবাদ উপনির্বাচনে ৫৫ হাজারের বেশি ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। গত বিধানসভা ভোটে উত্তরাখণ্ডে বিজেপি-র বিপুল ব্যবধানে জয়ের পরও হারতে হয় খোদ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ধামীকে।

আরও পড়ুন নির্বাচন কমিশনারদের বাছাই করতে ৬ সদস্যের সার্চ কমিটি

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির