ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ‘কাকা’র বিরুদ্ধে বিজেপি প্রার্থী ‘ভাইপো’

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: চলতি বছরের শেষের দিকে বিধানসভা ভোটে ‘কাকা-ভাইপোর’ ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ছত্তিশগড়বাসী। রাজ্যের দুর্গ লোকসভা আসনের অন্তর্গত পাটন আসনে কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করবেন বিজয় বাঘেল। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে রাজ্যের যে ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে পাটন আসনে নাম রয়েছে দুর্গ লোকসভা আসনের সাংসদ বিজয় বাঘেলের।

তবে এবারই প্রথম নয়, আগেও তিন বার ‘কাকা-ভাইপোর ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী ছিলেন পাটনবাসী। ২০০৩ সালে প্রথমবার ভোট ময়দানে মুখোমুখি হয়েছিলেন কাকা-ভাইপো। যদিও সেবার শরদ পওয়ারের দল এনসিপি’র হয়ে দাঁড়িয়েছিলেন বিজয় বাঘেল। ওই ভোটে ভাইপোকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন কাকা ভূপেশ বাঘেল। ২০০৮ সালের বিধানসভা ভোটে ফের দু’জনে মুখোমুখি হন। সেবার অবশ্য কাকাকে হারিয়ে আগের বারের হারের মধুর প্রতিশোধ নিয়েছিলেন ভাইপো। তবে ততদিনে রাজনৈতিক জার্সি বদলে এনসিপিতে নাম লিখিয়েছিলেন বিজয়  বাঘেল। ২০১৩ সালের বিধানসভা ভোটে ফের বিদায়ী বিধায়ককেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সেবার ভাইপোকে হারিয়ে বিজয়ীর হাসি হাসেন কাকা ভূপেশ বাঘেল।

২০১৮ সালের বিধানসভা ভোটে অবশ্য আর বিজয় বাঘেলকে প্রার্থী করেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। ওই নির্বাচনেও কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন ভূপেশ বাঘেল। এমনকি মুখ্যমন্ত্রীও হন। এবার জিতলেই হ্যাটট্রিক করবেন ভূপেশ বাঘেল। আর তাঁর সেই জয়ের হ্যাটট্রিক রুখতে ফের ভোট ময়দানে ভাইপো বিজয় বাঘেলকে নামিয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যদিও ভাইপোর প্রার্থী হওয়ার বিষয়টিকে পাত্তাই দিতে চাননি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক